Logo
Logo
×

Advertisement

রাজনীতি

দুপুরে বিএনপির সমাবেশ, ভোরেই নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ০৮:৫০ এএম

দুপুরে বিএনপির সমাবেশ, ভোরেই নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল

Advertisement

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ের মহাসমাবেশকে কেন্দ্র করে গতরাত থেকে নেতাকর্মীদের সমাগম দেখা যায়। শনিবার ভোরে দেখা যায় নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল।

বিভিন্ন জেলা থেকে এসে ঢাকায় অবস্থান করা নেতাকর্মীরা শনিবার (২৮ অক্টোবর) ভোর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন। নেতাকর্মীদের মিছিল, শ্লোগানে মুখরিত হয়েছে গোটা নয়াপল্টন এলাকা। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা শোভা পাচ্ছে। এরই মধ্যে নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন থানা পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

মহাসমাবেশে বিএনপির কর্মী গিয়াস উদ্দিন বলেন, ভোরে আমরা শতাধিক নেতাকর্মী ঢাকায় পৌঁছেছি। সরাসরি সমাবেশে এসেছি। পথে পথে তল্লাশি করা হয়েছে। ভয়কে জয় করে আমরা সমাবেশে এসেছি। 

আরও পড়ুন: ২০ শর্তে আ.লীগ-বিএনপিকে ঢাকায় সমাবেশের অনুমতি

নোয়াখালীর বিএনপি নেতা জায়েদ ইকবাল বলেন, শত বাধা বিপত্তি পেরিয়ে আমরা সমাবেশে এসেছি।

রাজশাহীর মহিলা দলের নেত্রী পারুল বেগম বলেন, আমরা মাাইক্রোবাসে করে ঢাকায় এসেছি। রাতে মাইক্রোর মধ্যেই কাটিয়েছি।

চাঁদপুরের নাজমুল হোসেন বলেন, লঞ্চে আমরা কয়েকশ নেতাকর্মী চাঁদপুর থেকে এসে সদরঘাটে নেমেছি। তারপর সোজা মিছিল সহকারে সমাবেশে এসেছি। আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই।

গতকাল রাতে ২০ শর্তে বিএনপিকে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ।

গত ১৮ অক্টোবর সরকারের পদত্যাগের একদফা দাবিতে ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

ওই মহাসমাবেশ থেকে পরবর্তী চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। 

সরকার পতনের একদফা দাবি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে নয়াপল্টনে আয়োজিত সমাবেশ থেকে তিনি এ ঘোষণা দেন।

Advertisement

বিএনপি নয়াপল্টন নেতাকর্মী

Advertisement

আরও পড়ুন

খুলনার খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খুলনার খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারের উদ্দেশ্যে পরওয়ার পতিত সরকার ফেরার ভয় দেখিয়ে লাভ নেই

পতিত সরকার ফেরার ভয় দেখিয়ে লাভ নেই

শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা

শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা

সৌদিতে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, জামায়াতের শোক

সৌদিতে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, জামায়াতের শোক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম