Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

টিয়ারশেলে অসুস্থ মির্জা ফখরুল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ০৬:২৭ পিএম

টিয়ারশেলে অসুস্থ মির্জা ফখরুল

Advertisement

বিএনপির সরকার পতনের একদফা দাবি আদায়ে মহাসমাবেশে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে পড়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকাল সোয়া ৩টার দিকে নয়াপল্টনে মহাসমাবেশ থেকে হরতাল ঘোষণা দিয়ে মঞ্চ থেকে নামার পর তিনি টিয়ারশেলে আক্রান্ত হন। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, হরতালের ঘোষণা দিয়ে মঞ্চ থেকে নামছিলেন বিএনপি মহাসচিব। এ সময় কাঁদানে গ্যাসে তার চোখ জ্বালাপোড়া করছিল। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন।

এদিন নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ করার কথা ছিল বিএনপির। তাদের সমাবেশস্থলের দুই কিলোমিটার দূরত্বের মধ্যে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সমাবেশকে কেন্দ্র করে কাকরাইল মোড় এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপি নেতাকর্মীদের। বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।

পরবর্তীতে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকেও সমাবেশের জন্য জড়ো হওয়া বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দেয় পুলিশ।

নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

একইদিন সারা দেশে ‘শান্তি সমাবেশ’ করবে আওয়ামী লীগ। শনিবার বিকালে বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কর্মসূচি ঘোষণা করেন।

Advertisement

বিএনপির কর্মসূচি টিয়ারশেল অসুস্থ মির্জা ফখরুল

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম