Logo
Logo
×

Advertisement

রাজনীতি

মির্জা ফখরুল আটক, যা বললেন মেয়ে শামারুহ মির্জা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ০২:৫৫ পিএম

মির্জা ফখরুল আটক, যা বললেন মেয়ে শামারুহ মির্জা

মেয়ে শামারুহ মির্জা-মির্জা ফখরুল

Advertisement

পুলিশের হাতে আটক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আটকের পর অবিলম্বে মুক্তি চেয়েছেন তার জ্যেষ্ঠকন্যা ড. শামারুহ মির্জা। 

রোববার তিনি গণমাধ্যমকে জানান, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে পুলিশের ছোড়া টিয়ারশেলের কারণে অসুস্থ হয়েছেন মির্জা ফখরুল। এদিন রাতে তাকে চিকিৎসকের কাছে যেতে হয়েছে। 

তিনি বলেন, 'আব্বুর বয়স ৭৬ এবং তিনি গতরাতেও প্রচণ্ড অসুস্থ ছিলেন। পুলিশের টিয়ার গ্যাস তার ফুসফুসে গেছে এবং তিনি রাতেই ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন। আমি অবিলম্বে আমার আব্বুর মুক্তি চাই।’

বিএনপি মহাসচিবের আটকের বিষয়ে উল্লেখ করে শামারুহ মির্জা বলেন, ‘আমার বাবা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ সকালে ডিবি পুলিশ আটক করে নিয়ে গেছে। আজ বাংলাদেশ যখন বিরোধী মতামত প্রকাশের কোনো সুযোগ নেই, লাখ লাখ বিরোধী মতাদর্শী কারাগারে বন্দি, লাখ লাখ সন্তান তাদের বাবার জন্য অপেক্ষা করছে, সেখানে এই ঘটনা আমাকে অবাক করেনি! আমার আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস— এই জুলুম একদিন শেষ হবে।’

রোববার শেষ খবর পাওয়া পর্যন্ত মির্জা ফখরুলকে ডিবি অফিসে আটক রাখা হয়েছে। তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

Advertisement

মির্জা ফখরুল আটক শামারুহ মির্জা

Advertisement

আরও পড়ুন

ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির ১০৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির ১০৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম

ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম

আমজনতার তারেক রহমানের পোস্ট আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান

আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান

উসকানিতে পা না দিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের

উসকানিতে পা না দিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম