Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ভোট সুষ্ঠু না হলে ইসি ভবনের ইট খুলে নেবে জনতা: তৈমূর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ০৬:২৪ পিএম

ভোট সুষ্ঠু না হলে ইসি ভবনের ইট খুলে নেবে জনতা: তৈমূর

Advertisement

তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট সুষ্ঠু না হলে জনগণ নির্বাচন কমিশন (ইসি) ভবনের ইট খুলে নেবে। নির্বাচন যদি সুষ্ঠু না হয়, জনগণ যদি ভোটাধিকার প্রয়োগ করতে না পারে তাহলে এর দায়ভার প্রধানমন্ত্রীকে নিতে হবে। প্রধানমন্ত্রী কমিটমেন্ট দিয়েছেন তিনি সুষ্ঠু নির্বাচন দেবেন। তার জন্য এটা ফরজ। তা না হলে তিনি সংকটে পড়বেন।

সোমবার দুপুরে তৃণমূল বিএনপির নির্বাচন কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি নিয়ে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তৈমূর আলম খন্দকার বলেন, যদি মন্ত্রী-এমপিদের গুন্ডাবাহিনী দিয়ে অতীতের মতো ভোট করা হয়, যদি নির্বাচন কমিশন মেরুদণ্ড সোজা রাখতে না পারে তাহলে এর দায়ভার নিতে হবে। ভোট সুষ্ঠু না হলে নির্বাচন কমিশনের কোনো দরকার হয় না। ভোট সুষ্ঠু না হলে জনগণ কমিশন ভবনের ইট খুলে ফেলবে। কারণ জনগণের টাকায় কমিশনকে বাড়ি-গাড়ি দেওয়া হয়।

তিনি বলেন, ৩০০ আসনে আমাদের প্রার্থী চূড়ান্ত। জোটকে কতগুলো আসন দেব, বিকালে আমাদের মিটিং আছে, সেখানেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করব।

প্রার্থী নির্বাচনের বিষয়ে তৈমূর বলেন, বর্তমান সংসদ বড়লোকদের আড্ডাখানা হয়ে গেছে। গণমানুষের সঙ্গে সম্পর্ক আছে এমন প্রার্থীদের আমরা অগ্রাধিকার দিয়েছি। সমাজে যারা শিক্ষক, সাংবাদিক, মধ্যবিত্ত পেশাজীবী মানুষ তাদের নমিনেশন দেব। অনেক শিল্পপতি আসছেন মনোনয়ন নিতে, আমরা দিচ্ছি না। অনেকে আসছেন শুধু নমিনেশনের জন্য, দল করার জন্য নয়। যারা আমাদের দল গোছাতে পারবে তাদেরই নমিনেশন দেব।

সরকারের সঙ্গে জোট প্রসঙ্গে তৈমূর বলেন, সরকারের সঙ্গে কোনো জোটে যাবো না। অন্যের মার্কা দিয়ে নির্বাচন করবো না। অনেকে বলছেন আমি নাকি নৌকা নিয়ে নির্বাচন করব। এটা পত্রিকায়ও উঠেছে। আমরা এর প্রতিবাদও করেছি। আমাদের জয় যদি অন্যের মার্কায় আগে থেকে সুনিশ্চিতও করা হয় তারপরও আমরা তা করব না।

নারায়ণগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগ তাদের প্রার্থী দেয়নি। তৃণমূলের সঙ্গে জোট হবে কিনা এ প্রসঙ্গে এক প্রশ্নে তৈমূর খন্দকার বলেন, নারায়ণগঞ্জ-৫ নিয়ে কোনো পরিকল্পনা নেই। আমি নারায়ণগঞ্জ ১, ২, ৩ যে কোনো আসনে নির্বাচন করতে পারব। আমি কথার পরিবর্তন করি না।
 

Advertisement

দ্বাদশ সংসদ নির্বাচন তৃণমূল বিএনপি

Advertisement

আরও পড়ুন

এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান

এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান

আখতারুজ্জামানকে নেতা মানতে ‘নারাজ’ জামায়াত

আখতারুজ্জামানকে নেতা মানতে ‘নারাজ’ জামায়াত

১৬ বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ২৯ শীর্ষ নেতাকে শোকজ ছাত্রদলের

১৬ বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ২৯ শীর্ষ নেতাকে শোকজ ছাত্রদলের

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম