Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

এ কেমন ঘোষণা দিলেন মাহি! 

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৪২ এএম

এ কেমন ঘোষণা দিলেন মাহি! 

মাহিয়া মাহি। ফাইল ছবি

Advertisement

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি যুদ্ধ ঘোষণার হুশিয়ারি দিয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন তিনি।

ওই পোস্টে মাহি লিখেছেন— ‘যেটা খবর পেলাম, সেটা যদি সত্যি হয়, তা হলে আপনার কপালে খারাপ আছে বলে দিলাম। যুদ্ধ ঘোষণা হবে কালকে।’ তবে এমন হুশিয়ারি কাকে উদ্দেশ করে দিয়েছেন তা উল্লেখ করেননি মাহি।

এর আগে বৃহস্পতিবার রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দেন মাহিয়া মাহি। 

এদিকে গত ২৭ নভেম্বর দুপুরে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মাহিয়া মাহির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার এক আত্মীয়। মাহিয়া মাহি চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন পাননি তিনি। 
 

Advertisement

দ্বাদশ সংসদ নির্বাচন মাহিয়া মাহি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম