Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘একতরফা নির্বাচনকে বর্জন করুন’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ০৮:২২ পিএম

‘একতরফা নির্বাচনকে বর্জন করুন’

Advertisement

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আজকে এ দেশে গণতন্ত্রের নামে প্রহসন চলছে, নির্বাচনি খেলা চলছে, ‘আমরা আর ডামিরা’ নির্বাচন চলছে। এ নির্বাচনে জনগণের মতপ্রকাশের কোনো সুযোগ নাই, এ নির্বাচনে কোনো বিরোধী দল অংশগ্রহণ করছে না। কাজেই এ নির্বাচনে জনমতের কোনো প্রতিফলন হবে না। 

তিনি বলেন, যেহেতু সরকারবিরোধী কোনো প্রার্থী এ নির্বাচনে নাই, সেহেতু নির্বাচনে ভোট দেওয়ার কোনো গুরুত্ব নাই, কোনো সুযোগ নাই। সেজন্য দেশের জনগণ তার গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্যই এ নির্বাচন বর্জন করবে।

বৃহস্পতিবার এক দলীয় কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আপনার পছন্দের প্রার্থী বাছাইয়ের সুযোগ যেহেতু এ নির্বাচনে নাই, অতএব এ নির্বাচন বর্জন করুন। এ নির্বাচন একটা অবৈধ সরকার, একটা দুর্নীতিবাজ দেশের অর্থ সম্পদ লুটকারী এবং দেশের মানুষের অধিকার হরণকারী একটা সরকারের মেয়াদ বৃদ্ধির অপচেষ্টা মাত্র। আপনারা তাদের ‘না’ বলুন, আপনারা তাদের বিরুদ্ধে অবস্থান নিন এবং এ নির্বাচনি খেলা ব্যর্থ করে দিন।

বিএনপির এই নেতা বলেন, আমরা দেশবাসীর কাছে আরও আহ্বান জানাচ্ছি, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াইয়ে আপনারা সামিল হোন। একটা নির্দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে লড়াই, সেই লড়াইকে বিজয়ী করুন। 

তিনি বলেন, আসুন গণতন্ত্রের লড়াইকে বিজয়ী করে আমরা এমন এক বাংলাদেশ প্রতিষ্ঠা করি, যে বাংলাদেশ হবে আমাদের বাংলাদেশ, জনগণের বাংলাদেশ।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে মৎস্যজীবী দলও বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণ করে।

এছাড়া বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কাফরুল ও উত্তরা এলাকায়, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম নিউমার্কেটের কাছে এবং মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইশরাক হোসেনের নেতৃত্বে গোপীবাগ রেলগেটে লিফলেট বিতরণ করা হয়।
 

Advertisement

অসহযোগ আন্দোলন নজরুল

Advertisement

আরও পড়ুন

‘আলেমরা সবসময় মাইনাসের শিকার’, এনসিপির নতুন কমিটি নিয়ে আশরাফ মাহদি

‘আলেমরা সবসময় মাইনাসের শিকার’, এনসিপির নতুন কমিটি নিয়ে আশরাফ মাহদি

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম