Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিএনপি-জামায়াতের ঐক্য আছে কিনা, জানালেন এ্যানি 

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৪ পিএম

বিএনপি-জামায়াতের ঐক্য আছে কিনা, জানালেন এ্যানি 

বিএনপি ও জামায়াতের লোগো।

Advertisement

বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির সঙ্গে জামায়াতের ঐক্য নিয়ে আওয়ামী লীগের একটা অপ রাজনীতি বিভিন্নভাবে প্রচার করছে। অথচ এই জামায়াতের সঙ্গে ১৯৮৬ ও ১৯৯৬ সালে একসঙ্গে আন্দোলন করেছে। এক কথায় জামায়াতের সঙ্গে যুগপৎ একটা আন্দোলন ছিল।  

জামায়াতের সঙ্গে বিএনপির ঐক্য নিয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপির এই প্রচার সম্পাদক। 

আরও পড়ুন: কারামুক্ত আলালের বাসায় মঈন খান

এ্যানি বলেন, আন্দোলন করতে গিয়ে জামায়াতের সর্বোচ্চনীতি নির্ধারকদের সঙ্গে বৈঠকও করেছে আওয়ামী লীগ। কিন্তু ক্ষমতায় এসে জামায়াতের সঙ্গে দূরুত্ব তৈরি হয়েছে। বর্তমানে জোটগতভাবে জামায়াতের সঙ্গে ঐক্য নেই। কিন্তু রাজপথে গণঅধিকার ও মানবাধিকারের স্বার্থে আমরা কর্মসূচি দিচ্ছি অন্য রাজনৈতিক দলগুলোও দিচ্ছে। ঠিক তেমনি আমাদের কর্মসূচির সঙ্গে মিল রেখে জামায়াতও কর্মসূচি করছে। এটা তো অসুবিধা হওয়ার কিছু না।  

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, একটা দেশে জামায়াতের চেয়ে ফ্যাসিস্ট অনেক খারাপ। জামায়াত তাদের মতো রাজনীতি করছে। কিন্তু আওয়ামী লীগ তো রাজনীতি করে না। এ জন্যই গণতান্ত্রিক দল ও জনগণকে জিম্মি করে ক্ষমতায় থাকে।  


 

Advertisement

বিএনপি-জামায়াত ঐক্য জানালেন এ্যানি 

Advertisement

আরও পড়ুন

ভাসানী জনশক্তি পার্টি মহাসচিবসহ দুই শীর্ষ নেতা বহিষ্কার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল

মহাসচিবসহ দুই শীর্ষ নেতা বহিষ্কার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল

খালে মরা মুরগি ফেলতে গিয়ে আটক, পুলিশে দিলেন এমপি

খালে মরা মুরগি ফেলতে গিয়ে আটক, পুলিশে দিলেন এমপি

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

কুরআনের শিক্ষায় সমাজ গঠনে নেতৃত্ব দেওয়ার আহ্বান ডা. শফিকুর রহমানের

কুরআনের শিক্ষায় সমাজ গঠনে নেতৃত্ব দেওয়ার আহ্বান ডা. শফিকুর রহমানের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম