Logo
Logo
×

Advertisement

রাজনীতি

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা পাকিস্তানের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ১২:৪৮ পিএম

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা পাকিস্তানের

Advertisement

বাংলাদেশকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক বার্তায় এ শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার (২৫ মার্চ) রাতে পাকিস্তানি হাইকমিশনের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভ উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো বার্তায় শাহবাজ বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অভিন্ন মূল্যবোধ এবং সাধারণ বিশ্বাসের ওপর ভিত্তি করে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশ একসঙ্গে কাজ করার মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখতে পারে।

এ সময় শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
 

Advertisement

স্বাধীনতা দিবস শুভেচ্ছা পাকিস্তান

Advertisement

আরও পড়ুন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন জুয়েল

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন জুয়েল

আমির হামজার অডিও কথোপকথন নিয়ে অনড় অবস্থানে রাশেদ খাঁন

আমির হামজার অডিও কথোপকথন নিয়ে অনড় অবস্থানে রাশেদ খাঁন

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

জাবি ছাত্রদলের ১০ নেতাকে শোকজ

জাবি ছাত্রদলের ১০ নেতাকে শোকজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম