Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আ. লীগ স্বৈরতন্ত্র ভোট চুরির রোল মডেল: নজরুল ইসলাম

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪, ০১:৫৭ এএম

আ. লীগ স্বৈরতন্ত্র ভোট চুরির রোল মডেল: নজরুল ইসলাম

Advertisement

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিশ্ব রাজনীতিতে বর্তমান সময়ে যত স্বৈরাচার আছে, তাদেরকে বিচার বিশ্লেষণ করলে আওয়ামী লীগ সকলের কাছে স্বৈরতন্ত্র ও ভোট চুরির মডেল। সরকার রাজনৈতিক কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখেছে। মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট মামলায় ফরমায়েসী সাজা দিয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না। 

রোববার ডিআরইউ মিলনায়তনে লেবার পার্টি আয়োজিত বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা সভা এবং ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে লেবার পার্টির চেয়ারম্যান ডা. ইরান বলেন, কিছু বাড়ি বা সম্পত্তির কেয়ারটেকার আছে যারা কর্মচারি হিসাবে চাকরিতে ঢুকে পরে অবৈধভাবে মালিকের সম্পদ গ্রাস করে নিজেই মালিক বনে যাবার চেষ্টা করে। বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চেয়ে হিজাব ও তসবিহ হাতে ছলনকরে ২০০৮ সালে ক্ষমতায় আসে। এরপর ক্ষমতা কুক্ষিগত করে ধীরে ধীরে তার পুরোনো বাকশালী স্বৈরতান্ত্রিক রূপে সে আবির্ভূত হয়। 

আরও বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম, বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ইসলামি আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন প্রমুখ।

Advertisement

আ. লীগ স্বৈরতন্ত্র মডেল: নজরুল ইসলাম

Advertisement

আরও পড়ুন

এনসিপির নতুন সংগঠনে যে দায়িত্ব পেলেন মহিউদ্দিন রনি

এনসিপির নতুন সংগঠনে যে দায়িত্ব পেলেন মহিউদ্দিন রনি

পিরোজপুরে লাশ দাফনে বাধা, যা বললেন নাহিদ ইসলাম

পিরোজপুরে লাশ দাফনে বাধা, যা বললেন নাহিদ ইসলাম

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যের নিন্দা জানাল জামায়াত

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যের নিন্দা জানাল জামায়াত

ফ্যাসিবাদী চিন্তা জোঁকের মতো রাষ্ট্রের মাথায় জেঁকে বসেছে: জাতীয় মুক্তি কাউন্সিল

ফ্যাসিবাদী চিন্তা জোঁকের মতো রাষ্ট্রের মাথায় জেঁকে বসেছে: জাতীয় মুক্তি কাউন্সিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম