Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সরকার চাচ্ছে খালেদা জিয়া বিনা চিকিৎসায় মারা যাক: ব্যারিস্টার খোকন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ মে ২০২৪, ১২:৪৭ পিএম

সরকার চাচ্ছে খালেদা জিয়া বিনা চিকিৎসায় মারা যাক: ব্যারিস্টার খোকন

ফাইল ছবি

Advertisement

সরকার চাচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিনা চিকিৎসায় মারা যাক। এ কারণে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হচ্ছে না। 

রোববার এমনটাই অভিযোগ করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। প্রায়ই তাকে হাসপাতালে যেতে হচ্ছে, আবার সেখানে তাকে থাকতেও হচ্ছে। এদিকে যেহেতু তিনি অসুস্থতার কারণে মুক্ত আছেন তাহলে তিনি কোর্ট কীভাবে ফেস করবেন। তার জন্য তো টিকিট কাটাই অনেক কঠিন।

ব্যারিস্টার খোকন বলেন, সরকার ৪০১ ধারার কথা বলছে ঠিকই। কিন্তু আমি মনে করি তাদের পক্ষ থেকে সঠিকভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে না। এখানে কিন্তু বলা আছে— শর্ত সাপেক্ষে সরকার মুক্ত করতে পারবে। কিন্তু ছয় মাস পরপর যে মেয়াদ বাড়াচ্ছে সেটা সেখানে লেখা নেই। ৪০১ ধারায় তো মেয়াদ বাড়ানোর কথা নেই। সেখানে বাতিল, সংশোধন এবং পরিবর্তন করার আদেশ দেওয়ার কথা বলা হয়েছে। এ ধারা অনুযায়ী সরকার চাইলেই খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে পারেন। তারা এটি দিতে চায় না তাই সঠিক ব্যাখ্যা দিচ্ছে না।

তিনি আরও বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া উচিত বলে আমি মনে করি। যদি সেটি না দেওয়া হয়, তবে তা অমানবিক হবে। প্রতিহিংসার স্বীকার আমি বলব। 

প্রসঙ্গত,৭৯ বছর বয়সি খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। গত বছরের ৯ আগস্ট খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সেই সময় উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে তার পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি। এর পরিপ্রেক্ষিতে লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রক্তনালিতে অস্ত্রোপচার করা হয় ২৭ অক্টোবর।
 

Advertisement

খালেদা জিয়া ব্যারিস্টার খোকন

Advertisement

আরও পড়ুন

এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত

এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত

এনসিপির নতুন কমিটি জামায়াতের যুব শাখা রূপে আবির্ভূত হয়েছে: রাশেদ

এনসিপির নতুন কমিটি জামায়াতের যুব শাখা রূপে আবির্ভূত হয়েছে: রাশেদ

গণতান্ত্রিক উত্তরণের সুযোগ হটকারিতায় নষ্ট করা যাবে না: সাইফুল হক

গণতান্ত্রিক উত্তরণের সুযোগ হটকারিতায় নষ্ট করা যাবে না: সাইফুল হক

ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের

ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম