Logo
Logo
×

Advertisement

রাজনীতি

যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ০৯:৩১ এএম

যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন

Advertisement

জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। 

বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এই কমিটি অনুমোদন দিয়েছেন।

উক্ত আংশিক কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের নাম ও পদবী নিম্নে উল্লেখ করা হলো-

১। আব্দুল মোনায়েম মুন্না: সভাপতি
২। রেজাউল করিম পল : সিনিয়র সহ-সভাপতি
৩। নুরুল ইসলাম নয়ন : সাধারণ সম্পাদক
৪। বিল্লাল হোসেন তারেক : ১নং যুগ্ম সাধারণ সম্পাদক
৫। কামরুজ্জামান জুয়েল : সাংগঠনিক সম্পাদক
৬। নুরুল ইসলাম সোহেল : দপ্তর সম্পাদক

পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষিত হবে।

Advertisement

যুবদল আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

Advertisement

আরও পড়ুন

যিনি সবচেয়ে বেশি ক্ষতি করেছেন, তার জন্যও ন্যায়বিচার চাইলেন আসিফ

যিনি সবচেয়ে বেশি ক্ষতি করেছেন, তার জন্যও ন্যায়বিচার চাইলেন আসিফ

ঐতিহ্য সংরক্ষণ ও চিকিৎসাসেবায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন আখতার হোসেন

ঐতিহ্য সংরক্ষণ ও চিকিৎসাসেবায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন আখতার হোসেন

জামায়াত আমির হায় সেলুকাস, আমাদের এই বাংলাদেশ

হায় সেলুকাস, আমাদের এই বাংলাদেশ

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম