Logo
Logo
×

Advertisement

রাজনীতি

যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে: মুজিবুর রহমান

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪০ এএম

যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে: মুজিবুর রহমান

Advertisement

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এটিই এখন সময়ের দাবি। শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী মহানগর আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার নগরীর একটি রেস্তোরাঁয় সমাবেশের আয়োজন করা হয়।  

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা সময় দিতে চাই। যৌক্তিক সময় দেওয়া উচিত। খুব বেশিও দেওয়া উচিত না, কম দিয়ে তাড়াহুড়োও করা উচিত না। যৌক্তিক সময় দিয়ে বিভিন্ন জায়গায় দলীয় প্রশাসনে বসে ছিল, পুলিশে হোক, বিজিবিতে হোক, আর্মিতে হোক, বিচারালয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠানে যেখানে যাকে যেখানে বসিয়েছিল-এই দলীয় লোকগুলোকে সরিয়ে সেখানে নিরপেক্ষ লোককে বসাতে হবে। 

সমাবেশে প্রধান আলোচক ছিলেন জামায়াতের রাজশাহী মহানগরের আমীর ড. কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, মহানগরের সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, সহসভাপতি আফাজ উদ্দিন সরকার, পবার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ।

Advertisement

জামায়াতে ইসলামী অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন

Advertisement

আরও পড়ুন

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিএনপির

নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিএনপির

উত্তর বিএনপিকে সুসংগঠিত করার নির্দেশ তারেক রহমানের

উত্তর বিএনপিকে সুসংগঠিত করার নির্দেশ তারেক রহমানের

ঢাকার দুই সিটিতে প্রার্থী ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনে সমঝোতা না হলে দায় জামায়াতের: মামুনুল হক

স্থানীয় সরকার নির্বাচনে সমঝোতা না হলে দায় জামায়াতের: মামুনুল হক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম