Logo
Logo
×

Advertisement

রাজনীতি

কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে নির্বাচন দিন: গয়েশ্বর

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৬:২৯ পিএম

কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে নির্বাচন দিন: গয়েশ্বর

Advertisement

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। সংস্কারের নামে অযৌক্তিক কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপির এই বর্ষীয়ান নেতা।

বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কর্মী সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যের তিনি এ কথা বলেন।

জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মাঠে আছি জানিয়ে তিনি বলেন, গত ১৭ বছর স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ তীব্র গণআন্দোলনে স্বৈরশাসনের কবল থেকে মুক্তি লাভ করেছি। স্বৈরাচারের প্রেতাত্মারা অভ্যুত্থান ব্যর্থ করার নানা প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন,  দুষ্কৃতকারীরা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। পরিস্থিতি উত্তরণে আমাদের সজাগ থাকতে হবে।

তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

উপস্থিত ছিলেন- থানা বিএনপির সহ-সভাপতি ডা. মোশারফ হোসেন, ঢাকা জেলা কৃষক দলের আহবায়ক জুয়েল মোল্লা, থানা যুবদলের যুগ্ম আহবায়ক সেলিম মোল্লা, থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশফাক আহম্মেদ মানিক প্রমুখ।

Advertisement

ঢাকা বিএনপি

Advertisement

আরও পড়ুন

উত্তর-পল্লবীর ওয়ার্ড বিএনপির সভাপতি মামুন বহিষ্কার

উত্তর-পল্লবীর ওয়ার্ড বিএনপির সভাপতি মামুন বহিষ্কার

ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

ষড়যন্ত্র মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ষড়যন্ত্র মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আধুনিক সুযোগ-সুবিধা পাবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা: মীর হেলাল

আধুনিক সুযোগ-সুবিধা পাবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা: মীর হেলাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম