Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ইতিহাস বিকৃত করে শিক্ষার্থীদের ভুল শিক্ষা দেওয়া হয়েছে: ড. মঈন খান

Advertisement

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ পিএম

ইতিহাস বিকৃত করে শিক্ষার্থীদের ভুল শিক্ষা দেওয়া হয়েছে: ড. মঈন খান

Advertisement

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত সরকার পাঠ্যপুস্তক নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে। ইতিহাস বিকৃত করে ১৫ বছরে শিক্ষার্থীদের অনেক ভুল শিক্ষা দেওয়া হয়েছে। মনে রাখতে হবে জোর করে ভুল শিক্ষা দিয়ে কিছুই অর্জন করা যায় না। যার প্রমাণ শিক্ষার্থীরা ৫ আগস্টে দিয়েছে।

রোববার বিকালে নরসিংদীর পলাশ উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত পলাশ থানা সেন্ট্রাল কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কলেজের অধ্যক্ষ আমির হোসেন গাজীর সভাপতিত্বে জাঁকজমক অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত  সভাপতি এমএ ছাত্তার, সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি  অ্যাডভোকেট জসিম উদ্দিন, সহ-সভাপতি অ্যাডভোকেট কানিজ ফাতেমা ও আওলাদ হোসেন জনি, সিনিয়ির যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, যুগ্ম সহসাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান টিপু,  সাংগঠনিক সম্পাদক আবু বকর, পলাশ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হাজী জাহিদ।

উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, সম্পাদক দেলোয়ার, যুগ্ম সম্পাদক হাজী মোস্তাফিজুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও যুগ্ম সম্পাদক মহিউদ্দীন চিসতী।

Advertisement

নরসিংদী

Advertisement

আরও পড়ুন

সরকারের উদ্দেশ্যে পরওয়ার পতিত সরকার ফেরার ভয় দেখিয়ে লাভ নেই

পতিত সরকার ফেরার ভয় দেখিয়ে লাভ নেই

শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা

শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা

সৌদিতে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, জামায়াতের শোক

সৌদিতে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, জামায়াতের শোক

ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের লাশ দেশে পৌঁছেছে

ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের লাশ দেশে পৌঁছেছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম