Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

জামায়াতের সেক্রেটারি জেনারেল

জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বিষয়ে সবাই ঐকমত্য পোষণ করেছেন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৭:৩১ পিএম

জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বিষয়ে সবাই ঐকমত্য পোষণ করেছেন

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। ফাইল ছবি

Advertisement

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে। জুলাই অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র প্রয়োজন বলে বৈঠকে সবাই ঐকমত্য পোষণ করেছেন।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জুলাই-আগস্ট অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বৈঠক ডাকেন প্রধান উপদেষ্টা। সেখানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গোলাম পরোয়ার বলেন, বৈঠকে আমাদের মতামত পেশ করেছি। মোটা দাগে বলতে চাই, উপস্থিত সবাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ঐক্যের পথে পরিচালনার স্বার্থে একমত হয়েছে।

তিনি বলেন, সাবজেক্ট টু সাবজেক্ট আলোচনার পরিবেশ বা সময় ছিল না। আমরা পরামর্শ দিয়েছি সরকারের এমন দলিল তৈরিতে অস্থিরতা, সমন্বয়হীনতার প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, অনেক মৌলিক জিনিস এই ঘোষণাপত্রের কাঠামো থেকে বাদ পড়েছে। অনেক আলেম ওলামার ত্যাগের ব্যাপার ঘোষণাপত্রে বাদ পড়েছে। এমন প্রক্রিয়া হওয়া দরকার যেন সব পক্ষ মতামত দিতে পারে। আজকের আলোচনাটি প্রাথমিক। কিছু অসংলগ্নতা আছে এটা অনেকেই তুলে ধরেছেন। আবার আমাদের ডাকা হবে।

Advertisement

জামায়া সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম