Logo
Logo
×
   

রাজনীতি

ট্রাম্প ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন: জামায়াত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৭ পিএম

ট্রাম্প ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন: জামায়াত

আগামী ১৫ ফেব্রুয়ারি দুপুরের মধ্যে গাজায় আটকে রাখা সব ইসরাইলি জিম্মিকে মুক্তি না দিলে ‘গাজা জাহান্নাম হয়ে যাবে’ বলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ‘গাজায় আটকে রাখা সব ইসরাইলি জিম্মিকে আগামী ১৫ ফেব্রুয়ারি দুপুরের মধ্যে মুক্তি না দিলে ‘গাজা জাহান্নাম হয়ে যাবে’ বলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১০ ফেব্রুয়ারি যে হুমকি দিয়েছেন আমি তার নিন্দা জানাচ্ছি। ইসরাইলিরা গাজায় যুদ্ধ বিরতির চুক্তির শর্ত লঙ্ঘন করার কারণেই হামাস বন্দি মুক্তি স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়েছে। এ পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাকে জাহান্নাম বানানোর হুমকি দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। তার এ হুমকি সম্পূর্ণ অন্যায়, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। তার এ উসকানিমূলক হুমকিতে সারা বিশ্বের শান্তিকামী মানুষ হতবাক ও বিস্মিত। এ হুমকি প্রদান করে তিনি আবার মধ্যপ্রাচ্যে অশান্তির আগুন জ্বালানোর ষড়যন্ত্রেরই ইঙ্গিত দিলেন। তার এ বক্তব্যে গোটা বিশ্বে তীব্র বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং আরব দেশগুলোর মধ্যে তীব্র উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের হুমকি প্রদান করা থেকে বিরত থেকে হামাস ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধ বিরতির চুক্তি সম্পূর্ণরূপে কার্যকর করতে ইসরাইলিদের বাধ্য করার জন্য আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানাচ্ছি।’

ইসরাইল গাজা হামাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .