Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

গণতান্ত্রিক শক্তিকে সার্বক্ষণিক সজাগ থাকতে হবে: তারেক রহমান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৯ পিএম

গণতান্ত্রিক শক্তিকে সার্বক্ষণিক সজাগ থাকতে হবে: তারেক রহমান

ফাইল ছবি

Advertisement

গণতন্ত্রকে যাতে আর কেউ কঠিন শৃঙ্খলে বন্দি করতে না পারে সেজন্য স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাসী গণতান্ত্রিক শক্তিকে সার্বক্ষণিক সজাগ থাকতে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই আহ্বান জানান। 

একুশে ফেব্রুয়ারি জাতীয় জীবনের অবিস্মরণীয় একটি অধ্যায় উল্লেখ করে সকল শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারেক রহমান। তিনি বলেন, রক্তরাঙা ২১ ফেব্রুয়ারিতে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এ দিনেই সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকেই জীবন উৎসর্গ করেছিলেন। তাদের এই মহান আত্মত্যাগের বিনিময়ে রচিত হয়েছে আমাদের জাতীয় মুক্তি আন্দোলনের প্রথম সোপান। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন বিশ্বব্যাপী পালিত হয়। ৫২ সালের একুশে ফেব্রুয়ারি রক্তাক্ত পথ ধরেই এদেশের সকল গণতান্ত্রিক এবং স্বাধীকারের সংগ্রাম তীব্র হয়ে অর্জিত হয়েছে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা। জনগণ শৃঙ্খলমুক্ত হয়, ফিরে পায় একটি স্বাধীন ভূখণ্ড।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ স্বাধীন হলেও নতুন করে নানাভাবে আধিপত্যবাদী শক্তি আমাদের ভাষা, সংস্কৃতির ওপর আগ্রাসন চালানোর ষড়যন্ত্র করে আসছে মহল বিশেষের তাবেদারির জন্য, যাতে আমরা বিশ্ব সমাজে মাথা উচুঁ করে দাঁড়াতে না পারি। কিন্তু এদেশের মানুষ সবসময় স্বৈরাচার এবং দেশী-বিদেশী কুচক্রীদের অদম্য সাহসে প্রতিহত করে এসেছে। এদেশের মানুষকে যাতে আটকিয়ে রাখতে না পারে এজন্য ন্যায়বিচার, মানবিক সাম্য তথা প্রকৃত গণতন্ত্রকে শক্তিশালী ও চিরস্থায়ী করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্রকে যাতে আর কেউ কঠিন শৃঙ্খলে বন্দি করতে না পারে সেজন্য স্বাধীনতা-সার্বভেৌমত্বে বিশ্বাসী গণতান্ত্রিক শক্তিকে সার্বক্ষণিক সজাগ থাকতে হবে। এক্ষেত্রে একুশের অম্লান চেতনা আমাদেরকে উদ্বুদ্ধ করবে।

বাংলাদেশী জাতির ইতিহাস ও ঐতিহ্যের শিকড় অনুসন্ধান তথা আত্ম অন্বেষায় ভাষাচেতনার স্ফুরণ ঘটে উলে্লখ করে তারেক রহমান বলেন, বাংলাদেশের ভাষা আন্দোলন আমাদের জাতীয়তাবাদ ও ঐক্যের অনুভূতি জাগ্রত করে। আমাদের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করায় গোটা বিশ্বে মাতৃভাষার মর্যাদা রক্ষার আন্দোলন হিসেবে পরিচিতি লাভ করেছে। মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের আয়োজিত নানাবিধ কর্মসূচির সাফল্য কামনা করেন তিনি। 

বানীতে ৫২'র ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান তারেক রহমান। পাশাপাশি ভাষাসৈনিকদের শ্রদ্ধা ও অভিনন্দন জানান তিনি। তাদের পরিবারের সুখ, শানি্ত ও দীর্ঘায়ূ কামনা করেন তারেক রহমান।

Advertisement

তারেক রহমান গণতান্ত্রিক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম