Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

জামায়াত আমির

আগস্ট বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৮:২৪ পিএম

আগস্ট বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে

জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

Advertisement

আগস্ট বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার বিকাল ৫ টায়  মিরপুর ১৩, কাফরুল ৪ নং কমিউনিটি সেন্টারে কাফরুল উত্তর জামায়াত আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, রোজা একটি অতিগুরুত্বপূর্ণ ইবাদত। হাদিসে কুদসীতে বলা হয়েছে আল্লাহ বলেছেন, ‘রোজা আমার জন্য, আর নিজ হাতে এর যথাযথ প্রতিদান দেব। অন্যত্র বলা হয়েছে, আমি নিজেই রোজাদারের হয়ে যাব। অপর হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমান ও ইহতেসাবের সঙ্গে রোজা রাখতে আল্লাহ তার আগের সব গোনাহ মাফ করে দেবেন। রমযান মাসের মর্যাদা সম্পর্কে কালামে হাকিমে বলা হয়েছে, রমযান মাস এমন এক মহিমান্বিত মাস যে মাসে আল কুরআন নাযিল করা হয়েছে। যা মানবজাতির জন্য হেদায়াত ও সত্য মিথ্যার পার্থক্যকারী। মূলত ইসলামই মানবজীবনের সব সমস্যার সমাধান দিয়েছে। অন্য মতবাদে তা কোনোভাবেই সম্ভব নয়। যা এখন দিবালোকের মতো স্পষ্ট। মূলত আল্লাহ তায়ালা দ্বীনকে পূর্ণ করে দিয়েছেন এবং নেয়ামত হিসাবে ইসলামকে আমাদের জন্য জীবন বিধান হিসাবে মনোনীত  করেছেন। তাই জীবনের সব ক্ষেত্রে ইসলামের যথাযথ অনুসরণ করতে হবে। তিনি দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে সবাইকে একদফায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

তিনি বলেন, স্বাধীনতার পর দেশ কখনো জাতীয়তাবাদ, কখনো ধর্মনিরপেক্ষতাবাদ, আবার কখনো সমাজতান্ত্রিক আদর্শের মাধ্যমে শাসিত হয়েছে। মূলত কুরআন দিয়ে দেশ শাসন না হওয়ার কারণে দেশে ঘুস, দুর্নীতি, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্যের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বস্তুত দেশকে অপশাসন-দুঃশাসনমুক্ত করতে হলে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। জীবনের সব ক্ষেত্রে পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ করতে হবে। অন্যথায় আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে  কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। দেশে এমন লোকের শাসন প্রতিষ্ঠিত হতে হবে যারা আল্লাহকে ভয় পান। সে বৈশিষ্ট্যের লোক তৈরির জন্যই আল্লাহ আমাদেরকে রমযানের মতো নিয়ামত দান করেছেন। তাই দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য সবাইকে ইসলামের ছায়াতলেই ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি আগস্ট বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

থানা আমির রেজাউল করিমের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি হাফেজ আশিকুর রহমানের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা  মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মোহাম্মদ তসলিম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য শহিদুল্লাহ, শূরা সদস্য আব্দুল মতিন খান ও আহসান হাবিব, থানা নায়েবে আমির আলাউদ্দিন প্রমূখ।

Advertisement

জামায়াত ইসলামী ডা. শফিকুর রহমান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম