Logo
Logo
×

Advertisement

রাজনীতি

জনগণ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায়: আমিনুল হক

Advertisement

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৫:৫৯ পিএম

জনগণ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায়: আমিনুল হক

Advertisement

বাংলাদেশের জনগণ দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। 

শনিবার দুপুরে রাজধানী পল্লবীর কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। 

 এসময় তিনি বলেন, আমরা আশা করি আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে দেশের নতুন এবং পুরাতন ভোটার সকলেই ভোট দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। 

এসময় আমিনুল হক বলেন, গত ১৫ বছরে স্বৈরাচার আওয়ামী সরকারের সময়ে কেউ ভোট দিতে পারেনি। ঐ সময়ে যারা ভোটার হয়েছিল, তারাও ভোট দিতে পারেনি। মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। 

তিনি আরও বলেন, যারা ভোটার হতে এসেছেন। নতুন ইয়ং ভোটারদের সঙ্গে কথা বলে তাদের মধ্যে ভোট দেওয়ার যে আগ্রহ দেখলাম, সর্বোপরি ভোটাররা ভোট দিতে চায়। তাদের যে অধিকার,সেই অধিকার তারা প্রয়োগ করতে চায়। 

এসময় তিনি আরও বলেন, নাগরিক হিসেবে আমাদের যে করণীয় আছে, সেই দিক থেকে আমরা সার্বিকভাবে নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরকে সহযোগিতা করছি। পাশাপাশি যারা ভোটার হতে এসেছে তাদেরকেও আমরা সহযোগিতা করছি। 

নতুন ভোটারদের প্রতি শুভকামনা ও শুভেচ্ছা জানিয়ে আমিনুল হক বলেন, ভোটার হওয়া হচ্ছে একজন নাগরিকের অধিকার। নাগরিকের সেই অধিকার অবশ্যই তাকে প্রয়োগ করতে দিতে হবে। 

তিনি বলেন, আওয়ামী স্বৈরাচার সরকারের সময়ে গত ১৫ বছরে যেভাবে তারা ভোটারবিহীন নির্বাচন করে নিজেরা নিজেদের ক্ষমতাকে ধরে রাখার জন্য রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে জোর করে ক্ষমতায় মসনদে বসেছিল। কারন তাদের এদেশের জনগণের ভোটের দরকার ছিল না। জনগণকে তারা নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল।

বিএনপির এই নেতা বলেন, আমরা আশা করছি আগামী ডিসেম্বরে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ যারা ভোটার হয়েছেন, তারা সকলেই তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারবেন। জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবে।

এসময় তার সঙ্গে ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু প্রমুখ।

Advertisement

আমিনুল হক

Advertisement

আরও পড়ুন

একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় হাসনাত-সারজিসের ফেসবুক পোস্ট

পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় হাসনাত-সারজিসের ফেসবুক পোস্ট

ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির

ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির

সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ

সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম