Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সন্ধ্যায় যৌথ সভা ডেকেছে বিএনপি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৫, ০২:১১ পিএম

সন্ধ্যায় যৌথ সভা ডেকেছে বিএনপি

ছবি: সংগৃহীত

Advertisement

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্ধ্যায় যৌথ সভা ডেকেছে বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার দুপুরে দলটির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আজ ৩ মে ২০২৫ শনিবার বাদ মাগরিব ৬টা ৩০ মিনিট গুলশান চেয়ারপার্সন অফিসে যৌথ সভা অনুষ্ঠিত হবে।’

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দলটির যৌথ এ সভায় সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যৌথ সভায় দলটির অঙ্গ সংগঠন ও সমমনা বাকি দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে ধরনা করা হচ্ছে। যেখানে আসন্ন নির্বাচনের রোডম্যাপ, দেশের সার্বিক পরিস্থিতি, রোহিঙ্গাদের করিডর দেওয়ার প্রসঙ্গ প্রাধান্য পেতে পারে বলে জানা গেছে।

Advertisement

বিএনপি যৌথ সভা মির্জা ফখরুল

Advertisement

আরও পড়ুন

যুবদলের জরুরি নির্দেশনা

যুবদলের জরুরি নির্দেশনা

‎নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

‎নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী

চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের আশ্বাস জামায়াতের

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের আশ্বাস জামায়াতের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম