Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ন্যায়বিচার নিশ্চিত হলে আর কোনো জালিম এ দেশে ফিরে আসবে না: জামায়াত আমির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ মে ২০২৫, ০৯:১০ এএম

ন্যায়বিচার নিশ্চিত হলে আর কোনো জালিম এ দেশে ফিরে আসবে না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

Advertisement

ন্যায়বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে আর কোনো জালিম এ দেশে ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।  

বৃহস্পতিবার (৮ মে) সকালে আজিমপুর কবরস্থানে জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাকের কবর জিয়ারতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান জানান, মজলুমের পক্ষ হয়ে জালিমের বিরুদ্ধে লড়ার বাস্তব প্রতীক ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। আওয়ামী সরকারের হেনস্তা, ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি দেশত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। মজলুমের পক্ষ হয়ে জালিমের বিরুদ্ধে লড়ার বাস্তব প্রতীক ছিলেন তিনি। 

আরও পড়ুন: ভারত-পাকিস্তান সংঘাত, যা বললেন জামায়াত আমির

তিনি বলেন, আইনজীবীরা আব্দুর রাজ্জাকের আদর্শ ধারণ করলে দেশের মানুষ সুবিচার পাবেন। কিন্তু বর্তমানে আইনজীবীদের মধ্যে তা দেখা যায় না।

তিনি আরও বলেন, আমরা যে রকম অত্যাচারের শিকার হয়েছি, সে রকম শিকার অন্য কোনো দল হয়নি। আমাদের নেতাদের ফাঁসি দিয়ে মারা হয়েছে। জেলে হত্যা করা হয়েছে।

এটিএম আজহার ন্যায়বিচার পাবেন প্রত্যাশা করে জামায়াতে ইসলামীর আমির আরও বলেন, তিনি মুক্ত হয়ে দলের নেতৃত্ব দেবেন। জুলাই আন্দোলনের ন্যায়বিচার হলে ভবিষ্যতে জালিম আর বারবার এ দেশে ফিরে আসতে পারবে না।

Advertisement

জামায়াত আমির ডা. শফিকুর রহমান ব্যারিস্টার আবদুর রাজ্জাক

Advertisement

আরও পড়ুন

শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিস্টদের অগ্নিসন্ত্রাস রুখে দেওয়া হবে: হুইপ দুলু

ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিস্টদের অগ্নিসন্ত্রাস রুখে দেওয়া হবে: হুইপ দুলু

‘আ.লীগ ঠেকানোর জাতীয় ঐক্যে’ যাবে না এনসিপি, যদি...

‘আ.লীগ ঠেকানোর জাতীয় ঐক্যে’ যাবে না এনসিপি, যদি...

জহির উদ্দিন স্বপন দল করবেন বিএনপি, আর কথা বলবেন আ.লীগের মতো—তা হবে না

দল করবেন বিএনপি, আর কথা বলবেন আ.লীগের মতো—তা হবে না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম