Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ঐক্য বিনষ্ট হলে কী হয় তার আলামত পাওয়া যাচ্ছে: ডা. জাহিদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৫:৪১ পিএম

ঐক্য বিনষ্ট হলে কী হয় তার আলামত পাওয়া যাচ্ছে: ডা. জাহিদ

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ। ছবি: সংগৃহীত

Advertisement

রাজনীতিবিদদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ঐক্য বিনষ্ট করবেন না, ঐক্য বিনষ্ট হলে কি হয় সেটি সত্যিকার অর্থে কিছু আলামত পাওয়া যাচ্ছে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, কথায় কথায় পিআর বলবেন, স্থানীয় সরকার নির্বাচন বলবেন, কিন্তু গণতন্ত্রের লড়াই জাতীয় নির্বাচনের জন্য। 

‘স্থানীয় নির্বাচনের জন্য গণতন্ত্রের লড়াই হয় না’ উল্লেখ করে তিনি বলেন, পিআর পদ্ধতি বাংলাদেশের ৫৪ বছর কেন, ১৫৪ বছরেও প্র্যাকটিস হয়নি।

গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই সেই লড়াইয়ে রাজনীতিবিদ ছিলেন, পেশাজীবীরাও ছিলেন বলে মন্তব্য করেন তিনি।  ডা. জাহিদ হোসেন বলেন, আমরা যখন দেখতে পাই, রাজনীতিবিদদের মধ্যে শুধুমাত্র ছোট ছোট স্বার্থের জন্য অনৈক্য দেখা দেয় তখন হতাশাগ্রস্ত হই এবং সাবধান করে দিই। আমরা রাজনীতিবিদদেরকে বলি আপনারা ঐক্য বিনষ্ট করবেন না। ঐক্য বিনষ্ট হলে কি হয় সেটি সত্যিকার অর্থে কিছু আলামত পাওয়া যাচ্ছে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, সেনাবাহিনী মেজেস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে রয়েছে। তারপরও মবক্রেসি হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কঠোর হাতে দমন করা হবে। কিন্তু, কিছুই করা হচ্ছে না।

গোপালগঞ্জের ঘটনাকে উল্লেখ করে ডা. জাহিদ হোসেন বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছে। গত বৃহস্পতিবার তো ফরিদপুরে সুন্দর প্রোগ্রাম হলো কিন্তু, সেখানে তো কিছু হলো না। দেশের বিভিন্ন জায়গায় গিয়েছেন, সেখানে কিছু হলো না। শুধু গোপালগঞ্জে কেন হচ্ছে। স্বৈরাচারের দোসরদের ওপর দোষ চাপাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের ভেতরে যারা আজকে গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, সেই ষড়যন্ত্রকারীরাও ঘাপটি মেরে আছে। তাদের চরিত্র উন্মোচন করা আমাদের দায়িত্ব।

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, ঢাকার সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাঈদ খানসহ প্রমুখ।

Advertisement

বিএনপি

Advertisement

আরও পড়ুন

শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিস্টদের অগ্নিসন্ত্রাস রুখে দেওয়া হবে: হুইপ দুলু

ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিস্টদের অগ্নিসন্ত্রাস রুখে দেওয়া হবে: হুইপ দুলু

‘আ.লীগ ঠেকানোর জাতীয় ঐক্যে’ যাবে না এনসিপি, যদি...

‘আ.লীগ ঠেকানোর জাতীয় ঐক্যে’ যাবে না এনসিপি, যদি...

জহির উদ্দিন স্বপন দল করবেন বিএনপি, আর কথা বলবেন আ.লীগের মতো—তা হবে না

দল করবেন বিএনপি, আর কথা বলবেন আ.লীগের মতো—তা হবে না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম