Logo
Logo
×

Advertisement

রাজনীতি

হাসিনা ও আ.লীগ সন্ত্রাসীদের বাংলাদেশে পুশইন করুন: দিল্লিকে নাহিদ

Advertisement

Icon

শেরপুর উত্তর প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৮:৩৮ পিএম

হাসিনা ও আ.লীগ সন্ত্রাসীদের বাংলাদেশে পুশইন করুন: দিল্লিকে নাহিদ

Advertisement

 জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দিল্লিকে উদ্দেশ করে বলেছেন, পুশইন করলে শেখ হাসিনাকে এবং আওয়ামী সন্ত্রাসীদের করুন।

রোববার (২৭ জুলাই) বিকালে শেরপুরে শহরের থানা মোড় এলাকায় জুলাই পদযাত্রা শেষে এক জনসমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সরকারকে উদ্দেশ করে নাহিদ আরও বলেন, প্রশাসনের ভেতর যারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে; আওয়ামী লীগ সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে- তাদেরও বিচার করতে হবে।

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আগামীর বাংলাদেশের জন্য আমাদের যে চাওয়া পাওয়া ছিল বিগত এক বছরে সেটিই পূরণ হয়নি। এজন্য দেশ গড়তে আমাদের জুলাই পদযাত্রা শুরু করতে হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আর বাংলাদেশে কাউকে পির মানব না। তিনি যদি ৯৫টা কাজ ভালো করেন, তাকে ভালো বলব। পাঁচটি কাজ যদি খারাপ করেন তাকে খারাপ বলব।

এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, মাইলস্টোনের ঘটনার পেছনে কার কার হাত আছে সেটা আমরা জানতে চাই। কোন করপোরেট সংগঠন বা বাহিনীর সঙ্গে জড়িত আছে আমরা জানতে চাই।

এর আগে কলেজ মোড় শহীদ মাহবুব চত্বর থেকে পদযাত্রা শুরু করে শেরপুর থানা মোড় এসে পদযাত্রা শেষ হয়। জুলাই পদযাত্রা শেষে সমাবেশে অংশ নিয়েছেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আকতার হোসেন, দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম, প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিয়ভা।

দলটির কেন্দ্রীয় নেতারা ওই সমাবেশে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা এবং সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে কর্মীদের দিকনির্দেশনা দেন।

তাদের আগমনকে ঘিরে জেলা এনসিপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সমাবেশকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

Advertisement

নাহিদ ইসলাম এনসিপি শেরপুর

Advertisement

আরও পড়ুন

‘আলেমরা সবসময় মাইনাসের শিকার’, এনসিপির নতুন কমিটি নিয়ে আশরাফ মাহদি

‘আলেমরা সবসময় মাইনাসের শিকার’, এনসিপির নতুন কমিটি নিয়ে আশরাফ মাহদি

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম