Logo
Logo
×
   

রাজনীতি

পিআর পদ্ধতি নয়, ওয়েজ ম্যানেজমেন্ট চাই: টুকু

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১০:০৯ পিএম

পিআর পদ্ধতি নয়, ওয়েজ ম্যানেজমেন্ট চাই: টুকু

ছবি: যুগান্তর

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমরা সব সময় এক কথার মধ্যে রয়েছি। আমরা পিআর পদ্ধতি নয়, ওয়েজ ম্যানেজমেন্ট পদ্ধতি চাই। আমাদের গতানুগতিক যে পদ্ধতি রয়েছে, মানুষ যেটিতে অভ্যস্ত, যে এলাকার নেতা, ওই এলাকার লোকজন তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এটাই স্বাভাবিক নিয়ম। এ সময় যারা নিয়মের ব্যত্যয়ের কথা বলে তাদের মধ্যে নির্বাচন নিয়ে একটি ষড়যন্ত্র রয়েছে নির্বাচন বিলম্বিত করার জন্য।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে ‘আমাদের টাঙ্গাইল আয়োজিত’ শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসএসসি-২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

টুকু বলেন, এ দেশের মানুষ তাদের ভোটের অধিকার চায়। এ দেশের মানুষ ১৪, ১৮ এবং ২৪ সালে ভোট দিতে পারেনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি।

তিনি বলেন, আমরা ক্ষমতায় যাব এ কথা আমরা বলি না, মানুষের ভোটের অধিকার আমরা ফেরত দিতে চাই। মানুষ তার প্রতিনিধি নির্বাচন করবে। দেশের মানুষ হচ্ছে এই দেশের মালিক। জনগণ ঠিক করবে এই দেশ কে পরিচালনা করবেআমরা জনগণের ওপর বিশ্বাসী। জনগণ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আগামী দিনেও নিবে।

টুকু বলেন, সবাই পিআর পদ্ধতি চায় না। ইতোমধ্যেই বিভিন্ন কমেন্টস শুনছেন আপনারা। সোশ্যাল মিডিয়া যারা দেখছেন, তারা অনেকেই শুনবেন। পাকিস্তানে টি-টুয়েন্টি তিনটি ক্রিকেট ম্যাচে বাংলাদেশ জিতে সিরিজ জয়লাভ করেছে। পাকিস্তান পরবর্তী ম্যাচে বেশি রান করেছে এবং রানের যোগ ফলে পাকিস্তান বেশি আছে। তার মানে কি সিরিজ পাকিস্তান জয়লাভ করল। মানুষ এই কমেন্টস করে- ভোট দিলাম সন্দ্বীপে, এমপি পেলাম মালদ্বীপেতার মানে আপনি ভোট দিবেন টাঙ্গাইল, এমপি পাবেন নোয়াখালী, তাহলে কি হবে। টাঙ্গাইলের মানুষের সম্পর্কে টাঙ্গাইলের মানুষের জানতে হবে।

মির্জা শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য প্রেসিডেন্ট ইউনিভার্সিটির প্রফেসর জুলফিকার আলী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ নেতারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .