Logo
Logo
×

Advertisement

সোশ্যাল মিডিয়া

একটি সম্ভাবনাময় নক্ষত্র হারিয়ে গেল, নন্দিনীর জন্য শুধুই আফসোস

Advertisement

আনিসুর বুলবুল

আনিসুর বুলবুল

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৭:০৩ পিএম

একটি সম্ভাবনাময় নক্ষত্র হারিয়ে গেল, নন্দিনীর জন্য শুধুই আফসোস

Advertisement

কয়েক মাস আগে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থান পেয়ে উচ্ছ্বসিত ছিলেন নন্দিনী রানী সরকার। তবে সেই আনন্দের সঙ্গে জড়িয়ে ছিল বাবার দুশ্চিন্তাও। 

ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে কীভাবে মেয়েকে কলেজে ভর্তি করাবেন। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন দেখেই সাহায্যের হাত বাড়িয়েছিলেন অনেকেই। 

সেই মেধাবী নন্দিনী আবারও সংবাদ শিরোনামে এলেন, কিন্তু এবার হৃদয়বিদারক কারণে। দুর্গাপূজা উপলক্ষে এক আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়ে 'অসুস্থ' হয়ে মারা যান তিনি। 

নন্দিনীর বাড়ি মানিকগঞ্জের গিলন্ড গ্রামে। এ বছর ঢাকা মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় ১৩৩তম স্থান অর্জন করেছিলেন। তালিকা অনুযায়ী তিনি ভর্তিও হয়েছিলেন। 

ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে দরিদ্র রোগীদের সেবা করা। কিন্তু মাত্র ১৮ বছর বয়সে অকালেই তার মৃত্যু সেই স্বপ্ন থামিয়ে দিল।

যে মেয়েটি অদম্য চেষ্টা আর মেধার জোরে দারিদ্র্যের বেড়াজাল ছিন্ন করে দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে সুযোগ করে নিয়েছিল, তার এভাবে ঝরে যাওয়া সত্যিই মেনে নেওয়া কঠিন। 

নন্দিনীর জন্য আজ শুধুই আফসোস আর দীর্ঘশ্বাস। দেশের একটি সম্ভাবনাময় নক্ষত্র 'এভাবে' হারিয়ে গেল, যা আমাদের সমাজের এক গভীর ব্যর্থতার কথাই মনে করিয়ে দেয়।

লেখক: গণমাধ্যমকর্মী

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘পৃথিবী ছেড়ে যেতে ইচ্ছে করে না কিন্তু টাকা নেই’

ঢামেক মর্গে প্রেমিক-প্রেমিকার লাশ ‘পৃথিবী ছেড়ে যেতে ইচ্ছে করে না কিন্তু টাকা নেই’

ঢামেকের মর্গে প্রেমিকের মরদেহ দেখার কয়েক ঘণ্টা পর নার্সের মৃত্যু

ঢামেকের মর্গে প্রেমিকের মরদেহ দেখার কয়েক ঘণ্টা পর নার্সের মৃত্যু

ঢামেকের বাথরুমে মিলল নারীর ঝুলন্ত লাশ, পরিচয় নিয়ে যা জানা গেল

ঢামেকের বাথরুমে মিলল নারীর ঝুলন্ত লাশ, পরিচয় নিয়ে যা জানা গেল

বিডিআর বিদ্রোহ মামলার কারাবন্দি আসামির মৃত্যু

বিডিআর বিদ্রোহ মামলার কারাবন্দি আসামির মৃত্যু

ক্যাথল্যাব বন্ধে বিপাকে হৃদরোগীরা

ঢাকা মেডিকেল কলেজ ক্যাথল্যাব বন্ধে বিপাকে হৃদরোগীরা

২৬ সদস্যের ১২ জনই ছাত্রলীগ নেতা

ঢামেক ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন ২৬ সদস্যের ১২ জনই ছাত্রলীগ নেতা

আরও পড়ুন

এবার সাদিক কায়েম ও ফরহাদের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আব্দুল কাদের

এবার সাদিক কায়েম ও ফরহাদের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আব্দুল কাদের

শিল্পকলা একাডেমির দেয়ালে ‘ভারতীয়দের’ প্রতিকৃতি, একহাত নিলেন ব্রাত্য রাইসু

শিল্পকলা একাডেমির দেয়ালে ‘ভারতীয়দের’ প্রতিকৃতি, একহাত নিলেন ব্রাত্য রাইসু

‘সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শিবির গুপ্ত রাজনীতি করার কৌশল অবলম্বন করেছিল’

‘সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শিবির গুপ্ত রাজনীতি করার কৌশল অবলম্বন করেছিল’

মৃত্যুর আগে আবরার ফাহাদের সেই ফেসবুক পোস্টে কী ছিল?

মৃত্যুর আগে আবরার ফাহাদের সেই ফেসবুক পোস্টে কী ছিল?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম