Logo
Logo
×

Advertisement

সোশ্যাল মিডিয়া

ছাত্রদল ও বামদের উদ্দেশে ঢাবি শিক্ষক মোনামি

আমি কী পরিমাণ কষ্ট পেয়েছি বোঝাতে পারব না

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৭:১৮ পিএম

আমি কী পরিমাণ কষ্ট পেয়েছি বোঝাতে পারব না

ঢাবি শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামি

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও বাম রাজনীতির সঙ্গে যুক্ত নেতাকর্মীদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাবি শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। 

সোমবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মোনামি লেখেন, আমি আমার পারসোনাল প্রোফাইল থেকে, একান্তই পারসোনাল এক্সপিরিয়েন্সের একটা ছবি ও পোস্ট দিলাম; যেটা সম্পূর্ণ জাতীয় ও রাজনৈতিক ইস্যুর সঙ্গে অপ্রাসঙ্গিক। কিন্তু আমার ছবি শেয়ার করে এরকম অমার্জিত ও নির্লজ্জ পোস্ট দেওয়া একমাত্র ছাত্রদল দিয়েই সম্ভব।  অবশ্য আমি এতে অবাক হইনি। 

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে অন্যদের চেয়ে ভালো ভাবার কোনো কারণ দেখি না।  যারা সুশীল, তাদের সুশীলতা কেবল লীগ (মায়াকান্না) আর দলের (বিশিষ্ট) শিক্ষকদের জন্যই। আর কোনো শিক্ষক এর আওতায় পড়ে না। আর যদি জামায়াত ট্যাগ থাকে, তাহলে তো হলোই।  যেমন আমি।

 ঢাবির এই শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, ডাকসুর পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আর বামদের এসব কেবল চুপ করে দেখে যাচ্ছি। নিজেকে সান্ত্বনা দিই, আমি যেহেতু শিক্ষক, আমি ওদের না হয় ক্ষমাই করে দিই। কিন্তু মানুষ হিসেবে, কষ্ট পাওয়াটা সাভাবিক। 

‘আমি কেবল ভাবি, এতে ওদের কী লাভ হয়? দলের কাছে বাহবা পাওয়া নাকি নিজেকে খুব নির্লজ্জ হিসেবে জাহির করা? করলেই বা কি, এসব উদ্ধত আচরণ দিয়ে জীবনে কেউ খুব বেশি কিছু করতে পারে না। যাগগে, পারিবারিক শিক্ষা না থাকলে আর রাজনীতিকে একমাত্র পেশা বানাতে চাইলে হয়তো এসব করতে হয়’, যোগ করেন তিনি। 

মোনামির ওই পোস্টের নিচে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা লিখেছেন, ‘একটা লাইফলেস বাম আছে। বিদেশ গেছে, তাও সভ্য হতে পারে নাই বিন্দুমাত্র।  অযথা এমন ব্যক্তিগত ছবি, অভিব্যক্তি শেয়ার দেয়। ওদের টার্গেট আপনি বেশি, কারণ আপনাকে খারিজ করে দেওয়া যাচ্ছে না কোনো ফ্রেম করে।’

জবাবে মোনামি একটি অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামের এক বড় নেত্রীর অনেক বড় একটা সাহায্য করেছিলাম, সহকারী প্রক্টর থাকাকালে। সব দরজা যখন তার জন্য বন্ধ, তখন প্রক্টর অফিসে এসে কেঁদেছিল, ব্যবস্থা না করলে ওর পড়ালেখা হয়তো বন্ধ হয়ে যাবে। আমি ওর জন্য কত দৌড়ঝাঁপ দিলাম।  অবশেষে ওকে সাহায্য করতে পারলাম। ওকে বললামও, সবকিছুর পাশাপাশি এবার পড়াশোনাটা শেষ করো কিন্তু।  আমাকে জড়িয়ে ধরলো। সেই একই মেয়ে কিছুদিন পর রাজুতে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে ভাষণ দিলো। আমি কী পরিমাণ কষ্ট পেয়েছি, আমি বলে বোঝাতে পারব না। আল্লাহ হয়তো এর উত্তম প্রতিদান আমাকে দেবেন, মানুষ থেকে কৃতজ্ঞতা আশা করা ভুল, এরা অকৃতজ্ঞ এবং কৃতঘ্ন হবে এটাই হয়তো সাভাবিক।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: চিহ্নিত হলেও গ্রেফতার হয়নি কেউ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: চিহ্নিত হলেও গ্রেফতার হয়নি কেউ

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

নিকাব পরায় ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি

নিকাব পরায় ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি

ঢাবিতে ছাত্রদলের দুপক্ষের নেতাকর্মীদের সংঘর্ষে আহত ৪

ঢাবিতে ছাত্রদলের দুপক্ষের নেতাকর্মীদের সংঘর্ষে আহত ৪

অভিযোগ প্রমাণিত হলে ঢাবি শিক্ষক তাসনিমের ব্যবস্থা নিতে হবে: ইউটিএল

অভিযোগ প্রমাণিত হলে ঢাবি শিক্ষক তাসনিমের ব্যবস্থা নিতে হবে: ইউটিএল

ঢাবি শিক্ষক তাসনিমকে বহিষ্কারের দাবি ওলামা অ্যালায়েন্সের

পর্দা নিয়ে কটূক্তির অভিযোগ ঢাবি শিক্ষক তাসনিমকে বহিষ্কারের দাবি ওলামা অ্যালায়েন্সের

আরও পড়ুন

এবার সাদিক কায়েম ও ফরহাদের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আব্দুল কাদের

এবার সাদিক কায়েম ও ফরহাদের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আব্দুল কাদের

শিল্পকলা একাডেমির দেয়ালে ‘ভারতীয়দের’ প্রতিকৃতি, একহাত নিলেন ব্রাত্য রাইসু

শিল্পকলা একাডেমির দেয়ালে ‘ভারতীয়দের’ প্রতিকৃতি, একহাত নিলেন ব্রাত্য রাইসু

‘সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শিবির গুপ্ত রাজনীতি করার কৌশল অবলম্বন করেছিল’

‘সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শিবির গুপ্ত রাজনীতি করার কৌশল অবলম্বন করেছিল’

মৃত্যুর আগে আবরার ফাহাদের সেই ফেসবুক পোস্টে কী ছিল?

মৃত্যুর আগে আবরার ফাহাদের সেই ফেসবুক পোস্টে কী ছিল?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম