Logo
Logo
×

Advertisement

সোশ্যাল মিডিয়া

আ’লীগ সরকারের কাছে আজহারীর ৮ দাবি (ভিডিও)

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ০১:৪৯ পিএম

আ’লীগ সরকারের কাছে আজহারীর ৮ দাবি (ভিডিও)

মিজানুর রহমান আজহারী। ফাইল ছবি

Advertisement

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কাছে আটটি দাবি জানিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় ও আলোচিত বক্তা মিজানুর রহমান আজহারী। 

কুমিল্লার কসবায় অনুষ্ঠিত এক ওয়াজ মাহফিলে আজহারী এসব দাবি জানিয়েছেন। 
 

এ সংক্রান্ত একটি ওয়াজের ভিডিও শনিবার ইউটিউবে আপলোড করেছে ইসলামি মিডিয়া টিভি।  

তবে ওই ওয়াজ মাহফিল কবে অনুষ্ঠিত হয়েছিল তা জানা যায়নি। 
  
আজহারী বলেন, ‘দেশ ভালো চলুক, শান্তিতে চলুক। দুর্নীতি না থাক, সন্ত্রাস না থাক– আমরা এটি চাই। আমরা সাধারণ মানুষ, এত রাজনীতির প্যাঁচগোজ বুঝি না।’

‘আমরা চাই শান্তি। আমরা চাই দুবেলা দুমুঠো ভাত। আমাদের সিকিউরিটি (নিরাপত্তা) আর আমাদের ইসলাম।’

তিনি বলেন, ‘যে দেশে আল্লাহু আকবর ধ্বনির সঙ্গে সূর্য ওঠে, আল্লাহু আকবর ধ্বনির সঙ্গে সূর্য ডুবে, সে দেশে আর কিছু থাক বা না থাক ইসলাম থাকবেই।’ 

জনপ্রিয় এই বক্তা আরও বলেন, ‘আমরা চাই– আমাদের ইসলামের বিরুদ্ধে কেউ কথা না বলুক। আমার নবীর (স.) সম্মান নিয়ে কেউ ছিনিমিনি না খেলুক। আমরা চাই, কোরআনের বিরুদ্ধে কথা বলার স্পর্ধা যেন কারও কলিজায় না হয়।’

‘সাধারণ জনগণ হিসেবে কি এতটুকু চাওয়া-পাওয়া আমাদের থাকতে পারে না? আমাদের নেতা-নেত্রীদের কাছে শুধু এটিই চাই।’

 

Advertisement

সরকার দাবি আট

Advertisement

আরও পড়ুন

সেই বির্তকে মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ

সেই বির্তকে মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ

বিটিভিতে যাতায়াত নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রনি

বিটিভিতে যাতায়াত নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রনি

‘মানুষ পাগল হলে জাশি-এনসিপি করে, নাকি করে পাগল হয়’

‘মানুষ পাগল হলে জাশি-এনসিপি করে, নাকি করে পাগল হয়’

ইশরাকের স্ত্রীর রহস্যময় সেই পোস্ট ভাইরাল, যা বলছেন নেটিজেনরা

ইশরাকের স্ত্রীর রহস্যময় সেই পোস্ট ভাইরাল, যা বলছেন নেটিজেনরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম