Logo
Logo
×
   

Advertisement

খেলা

হংকংয়ের বিপক্ষে প্রাথমিক দল ঘোষণা

কবে আসছেন হামজা-শমিত-ফাহামিদুল

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ এএম

কবে আসছেন হামজা-শমিত-ফাহামিদুল

সংগৃহীত ছবি

Advertisement

এএফসি এশিয়া কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে দুই ম্যাচ সামনে রেখে জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা রোববার ২৮ জনকে ক্যাম্পে ডেকেছেন। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) অনুশীলন শুরু হবে। এ দুই ম্যাচ খেলতে আসছেন হামজা চৌধুরী ও শমিত সোম। থাকবেন ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামও। 

হামজা আসবেন ৬ অক্টোবর, পরদিন শমিত। আগামী ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ। ফিরতি ম্যাচ হংকংয়ে ১৪ অক্টোবর।

বাছাইপর্বে বাংলাদেশ এ পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে। শিলংয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর ঢাকায় ২-১ গোলে হেরেছে সিঙ্গাপুরের বিপক্ষে।

ক্যাম্পে ডাক পাওয়া ২৮ ফুটবলার

গোলকিপার: মিতুল মারমা, মো. সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ।

রক্ষণভাগ: তপু বর্মণ, সাদ উদ্দিন, তারিক কাজী, মেহেদী হাসান, রহমত মিয়া, মো. শাকিল আহাদ, তাজ উদ্দিন, জায়ান আহমেদ, আবদুল্লাহ ওমর সজিব।

মধ্যমাঠ: মো. হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানী, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, হামজা চৌধুরী, শমিত সোম।

আক্রমণভাগ: শেখ মোরসালিন, ফাহামিদুল ইসলাম, মো. ইব্রাহিম, আল আমিন, মো. শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, আরমান ফয়সাল ও সুমন রেজা।

Advertisement

বাফুফে হামজা চৌধুরী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম