Logo
Logo
×

Advertisement

খেলা

ভারতকে ফাইনালে তোলা জেমাইমাও প্রেরণা নিয়েছিলেন মারুফা থেকে

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১০:৩৫ এএম

ভারতকে ফাইনালে তোলা জেমাইমাও প্রেরণা নিয়েছিলেন মারুফা থেকে

Advertisement

নাবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে অপরাজিত ১২৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে স্বাগতিক ভারতকে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন জেমাইমা রদ্রিগেজ। রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ৩৩৮ রান ভারত টপকে যায় নয় বল ও পাঁচ উইকেট হাতে রেখে। মেয়েদের বিশ্বকাপে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। 

ম্যাচ শেষে নাবি মুম্বাইয়ের ২২ গজ সিক্ত হয়েছে ভারতের রেকর্ডরাঙা জয়ের নায়ক জেমাইমার চোখের জলে। এক ইনিংসেই এক জীবনের মহাকাব্য লিখে ২৫ বছর বয়সি জেমাইমার উপলব্ধি, সব কিছুই ঈশ্বরের চিত্রনাট্য। 

ক্রিকেটবিশ্বের প্রশংসায় সিক্ত ভারতীয় ব্যাটারকে আলাদাভাবে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ নারী দলের তারকা পেসার মারুফা আক্তার। জবাবে জেমাইমা বলেছেন, মারুফা গোটা দুনিয়ার মেয়েদের প্রেরণা। 

এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ আট দলের মধ্যে সপ্তম হলেও মারুফার আগুনে বোলিং নজর কেড়েছে সবার। ২০ বছর বয়সি এই পেসারের সংগ্রামী জীবনের গল্পও এখন অনেকের জানা। গত পরশু রাতে এক ইনস্টাগ্রাম পোস্টে মারুফা লিখেছেন, ‘জেমি দিদি, আপনি আমাদের অসাধারণ খেলা উপহার দিয়েছেন। সত্যি বলতে, আমি ভাষা হারিয়ে ফেলেছি। সব সময় আপনার জন্য প্রার্থনা করব। আশা করি, আপনি আপনার দলকে আরও এগিয়ে নিয়ে যাবেন। আরও বড় সাফল্য অর্জন করবেন। ফাইনালের জন্য রইল শুভকামনা।’ 

মারুফার পোস্টের মন্তব্য বিভাগে জেমাইমা লিখেছেন, ‘অনেক ধন্যবাদ মারুফা। তুমি নিজেই বড় এক অনুপ্রেরণা। তুমি যা করেছ, তা বাংলাদেশের ও পুরো বিশ্বের মেয়েদের জন্য প্রেরণাদায়ক।’ 

পরস্পরকে প্রশংসায় ভাসানো দুই ক্রিকেটারের দেখা হতে পারে আগামী মাসে। সব ঠিক থাকলে তিনটি করে ওয়ানডে ও টি ২০ খেলতে ডিসেম্বরের মাঝামাঝি ভারত সফরে যাবে বাংলাদেশ নারী দল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

ভারত সিরিজের আগে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড

ভারত সিরিজের আগে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড

চোটের শঙ্কায় নিউজিল্যান্ড সফরে অনিশ্চিত মারুফা

চোটের শঙ্কায় নিউজিল্যান্ড সফরে অনিশ্চিত মারুফা

ইতিহাসে কখনো যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার গড়ল ভারত

ইতিহাসে কখনো যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার গড়ল ভারত

ভারতকে ভুগিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস

ভারতকে ভুগিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস

‘এশিয়া কাপ জেতার আশা, আসল টার্গেট বিশ্বকাপ’

‘এশিয়া কাপ জেতার আশা, আসল টার্গেট বিশ্বকাপ’

আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

‘ইয়ামাল’ নয়, বার্সা তারকার আসল পদবি জানালেন বাবা

‘ইয়ামাল’ নয়, বার্সা তারকার আসল পদবি জানালেন বাবা

লিসান্দ্রোকে দলে পেতে যে শর্ত দিল বার্সেলোনা

লিসান্দ্রোকে দলে পেতে যে শর্ত দিল বার্সেলোনা

মেসির ভোট পাওয়াটা ‘আশা করেননি’ মাজা

মেসির ভোট পাওয়াটা ‘আশা করেননি’ মাজা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম