Logo
Logo
×

Advertisement

খেলা

মুশফিকের অভিষেক দেখা আশরাফুল এবার সাক্ষী হবেন তার ইতিহাসেরও

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৮:৩০ এএম

মুশফিকের অভিষেক দেখা আশরাফুল এবার সাক্ষী হবেন তার ইতিহাসেরও

সেই আশরাফুল এখন মুশফিকের কোচ/ফাইল ছবি

Advertisement

বাংলাদেশ দলের নতুন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল উচ্ছ্বসিত। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হচ্ছে তার কোচিং অধ্যায়ের নতুন যাত্রা। মুশফিকুর রহিমের অভিষেক টেস্টে আশরাফুল ছিলেন দলের অন্যতম খেলোয়াড়। মুশফিকের শততম টেস্টে আশরাফুল হবেন ব্যাটিং কোচ।

বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে সাবেক অধিনায়ক আশরাফুল বলেন, ‘প্রত্যেক মানুষের স্বপ্ন থাকে। খেলা ছেড়ে দেওয়ার পর ভেবেছিলাম কোচিংয়ের মাধ্যমে ক্রিকেটে যুক্ত থাকব। আমার জীবনে যেমন ভালো ইনিংস আছে, তেমনি খারাপ সময়ও এসেছে। সেই অভিজ্ঞতা তরুণদের সঙ্গে ভাগাভাগি করতে চাই।’

জাতীয় দলের ড্রেসিংরুমে ফেরার অনুভূতি নিয়ে রোমাঞ্চিত তিনি। আশরাফুল বলেন, ‘আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আল্লাহ আমাকে সেই সুযোগটা দিয়েছেন। মুশফিকের অভিষেক ম্যাচে আমি ছিলাম লর্ডসে। এবার তার শততম টেস্টে কোচ। এটা আমার জন্য দারুণ গর্বের।’

তিনি বলেন, ‘মুশফিককে আমি ছোটবেলা থেকে দেখে আসছি। সে একমাত্র ক্রিকেটার, যে বিশ বছর ধরে জাতীয় দলে খেলছে শৃঙ্খলার জন্য। সবাই তার কাছ থেকে শেখার মতো অনেক কিছু পাবে।’

আশরাফুল এর আগে বিপিএল, ডিপিএল, এনসিএলসহ ঘরোয়া পর্যায়ে কোচিংয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন। আবুধাবিতে সম্পন্ন করেছেন লেভেল থ্রি কোচিং কোর্স। গত দুই বছর রংপুর রাইডার্স, ঢাকা প্রিমিয়ার লিগ এবং মেয়েদের লিগে কাজ করেছেন। আশরাফুল বলেন, ‘সমালোচনা হবেই, জানি। তবে একটু রয়েসয়ে করলে ভালো হয়। ভালো করলে আকাশে তুলবে, খারাপ করলে মাটিতে নামাবে, এটাই বাস্তবতা।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হারের পর টাইগারদের যা বলেছিলেন বিসিবি সভাপতি

হারের পর টাইগারদের যা বলেছিলেন বিসিবি সভাপতি

আফগানিস্তানের বড় জয়ের পর শেষ ম্যাচে বাংলাদেশের সামনে যে সমীকরণ

আফগানিস্তানের বড় জয়ের পর শেষ ম্যাচে বাংলাদেশের সামনে যে সমীকরণ

জিম্বাবুয়েকে হারিয়ে টাইগারদের চোখ রাঙাচ্ছে আফগানিস্তান

জিম্বাবুয়েকে হারিয়ে টাইগারদের চোখ রাঙাচ্ছে আফগানিস্তান

হেরেও শাস্তি পেল বাংলাদেশ

হেরেও শাস্তি পেল বাংলাদেশ

আফগান ম্যাচের আগে টাইগার শিবিরে স্বস্তি

আফগান ম্যাচের আগে টাইগার শিবিরে স্বস্তি

রেকর্ড গড়া ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই, সুপার ওভারে বাংলাদেশের জয়

রেকর্ড গড়া ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই, সুপার ওভারে বাংলাদেশের জয়

আরও পড়ুন

‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি’র ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি’র ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

হারের পর টাইগারদের যা বলেছিলেন বিসিবি সভাপতি

হারের পর টাইগারদের যা বলেছিলেন বিসিবি সভাপতি

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফেরার আশা লিটনের

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফেরার আশা লিটনের

সুখবর পেলেন ঋতুপর্ণারা

সুখবর পেলেন ঋতুপর্ণারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম