Logo
Logo
×

Advertisement

খেলা

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান কত?

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৩:২০ পিএম

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান কত?

ছবি-সংগৃহীত

Advertisement

আয়ারল্যান্ডের বিপক্ষে আশা জাগিয়েও বাংলাদেশ সে আশা পূরণ করতে পারেনি। দেশের মাটিতে ৬০০ রান আর নিজেদের সর্বোচ্চ রানের মাইলফলক টপকে যাওয়ার সুযোগ কাজে লাগাননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টেস্টে বাংলাদেশ নিজেদের সর্বোচ্চ দলীয় রানের দেখা পেয়েছিল ২০১৩ সালে। গলে সেই টেস্টে আশরাফুলের ১৯০, মুশফিকুর রহিমের ২০০ আর শেষ দিকে নাসির হোসেনের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ তুলে ফেলেছিল ৬৩৮ রান। বাংলাদেশ তাদের ইতিহাসে প্রথম বারের মতো ৬০০ সেবারই ছুঁয়েছিল। এরপর বেশ কয়েকবার কাছাকাছি গেলেও সেটা আর ছোঁয়া হয়নি। 

এরপর দুবার সুযোগ এসেছে, দুবারই স্বেচ্ছায় ইনিংস ঘোষণা করেছে দল। প্রথমবার এসেছিল ওয়েলিংটনে ২০১৭ সালে। মুশফিকুর রহিমের ১৫৯ আর সাকিব আল হাসানের ২১৭ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ৫৯৫ রান তুলে ফেলেছিল ৮ উইকেট খুইয়ে। তখনই তৎকালীন কোচ চন্ডিকা হাথুরুসিংহের ইচ্ছায় ইনিংস ঘোষণা করে দল। পরে সে ম্যাচটা হেরে বসায় বেশ সমালোচনার মুখেও পড়তে হয়েছে দলকে।

সবশেষ সুযোগটা এসেছিল আজ। মাহমুদুল হাসান জয়ের ১৭১, নাজমুল হোসেন শান্তর ১০০, মুমিনুল হকের ৮২, সাদমান ইসলামের ৮০ আর লিটন দাসের ৬০ রানের ইনিংসে ভর করে দেশের মাটিতে প্রথমবারের মতো ৬০০ রানের মাইলফলক হাতছানি দিচ্ছিল। চাইলে এক যুগ পুরোনো ৬৩৮ রানের রেকর্ডটাও ভেঙে দেওয়ার চেষ্টা করা যেত। তবে বাংলাদেশ সে পথে হাঁটেনি। তার আগেই ইনিংস ঘোষণার ফলে গলের মহাকাব্যিক সেই ম্যাচই রয়ে গেল চূড়ায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিলেট টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের দাপট

সিলেট টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের দাপট

জাঙ্গুর সেঞ্চুরির পর আলোকস্বল্পতায় থামল খেলা

জাঙ্গুর সেঞ্চুরির পর আলোকস্বল্পতায় থামল খেলা

সিলেটের উইকেটেও একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন

সিলেটের উইকেটেও একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন

শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

তাসকিনের জোড়া আঘাত, শুরুতেই ৩ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ

সিলেট টেস্ট তাসকিনের জোড়া আঘাত, শুরুতেই ৩ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন কারা

সিলেট টেস্ট টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন কারা

আরও পড়ুন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ব্যাটিং বিপর্যয়ে আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

ব্যাটিং বিপর্যয়ে আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

সাফ চ্যাম্পিয়নশিপ শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে রেকর্ডের ছড়াছড়ি

চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে রেকর্ডের ছড়াছড়ি

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম