Logo
Logo
×

Advertisement

খেলা

পলাশকে চমকে দিলেন পাকিস্তানি উপস্থাপিকা, আলোচনায় ‘রোকেয়া’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম

পলাশকে চমকে দিলেন পাকিস্তানি উপস্থাপিকা, আলোচনায় ‘রোকেয়া’

Advertisement

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবার খেলছে নোয়াখালী এক্সপ্রেস। এই ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। সে কারণে বিপিএলের মাঠে নিয়মিত দেখা যাচ্ছে তাকে।

এবারের বিপিএলে ধারাভাষ্য ও উপস্থাপনায় রাখা হয়েছে বিশেষ চমক। দেশীয় তারকার পাশাপাশি আনা হয়েছে আন্তর্জাতিক মানের বিদেশি উপস্থাপক। খেলাধুলা আর তারকাদের উপস্থিতিতে টুর্নামেন্ট ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। মাঠের নানা মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ চলাকালে পাকিস্তানি উপস্থাপক জয়নব আব্বাস মাঠে ডাকেন পলাশকে। তিনি পলাশকে নোয়াখালী এক্সপ্রেস নিয়ে কয়েকটি প্রশ্ন করেন। পলাশ সাবলীলভাবেই উত্তর দেন।

এরপর জয়নব এমন একটি প্রশ্ন করেন, যা শুনে চমকে যান পলাশ। পাক উপস্থাপিকা পলাশকে রোকেয়ার কথা জিজ্ঞেস করেন। জবাবে ব্যাচেলর পয়েন্ট তারকা অবাক হয়ে বলেন, ‘ওহ মাই গড, তুমি কি রোকেয়াকে চেনো?’ জবাবে জয়নব বলেন, ‘হ্যাঁ, আমি চিনি।’

পলাশ তখন হাসতে হাসতে বলেন, ‘ওহ, রোকেয়া ভালো আছে। সে নোয়াখালীতে। ইভা আমেরিকায়। আর আমি সিলেটে। নোয়াখালী এক্সপ্রেসের খেলা দেখছি।’

উল্লেখ্য, জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর এক রহস্যময় চরিত্র রোকেয়া। সে কাবিলার প্রেমিকা। এই চরিত্রটি কখনো প্রকাশ্যে দেখা যায়নি। অন্যদিকে ইভা চরিত্রটি কাবিলা ও তার বন্ধুদের ক্রাশ। ইভা একজন নৃত্যশিক্ষক। এই চরিত্রে অভিনয় করেছেন পারসা ইভানা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিপিএল হচ্ছে না, জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী

বিপিএল হচ্ছে না, জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী

এ বছর বিপিএল হবে কিনা, জানালেন তামিম

এ বছর বিপিএল হবে কিনা, জানালেন তামিম

ফিক্সিংকাণ্ডে অভিযুক্ত ৫ জনের নাম জানাল বিসিবি

ফিক্সিংকাণ্ডে অভিযুক্ত ৫ জনের নাম জানাল বিসিবি

খেলোয়াড়দের বকেয়া আদায়ে কঠোর হচ্ছে বিসিবি

খেলোয়াড়দের বকেয়া আদায়ে কঠোর হচ্ছে বিসিবি

সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে ‘কাবিলা’

সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে ‘কাবিলা’

প্রতিশ্রুতি মোতাবেক বিপিএলের টুর্নামেন্ট সেরার টাকা মাঠকর্মীদের দিলেন শরিফুল

প্রতিশ্রুতি মোতাবেক বিপিএলের টুর্নামেন্ট সেরার টাকা মাঠকর্মীদের দিলেন শরিফুল

আরও পড়ুন

রিয়াল মাদ্রিদের যে দায়িত্বে আসছেন টেনিস তারকা নাদাল

রিয়াল মাদ্রিদের যে দায়িত্বে আসছেন টেনিস তারকা নাদাল

আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর যত রেকর্ড

আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর যত রেকর্ড

সিলেট টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের দাপট

সিলেট টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের দাপট

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম