Logo
Logo
×
   

Advertisement

খেলা

সুপার ওভারে অবিশ্বাস্য জয়ের পর সবাইকে বোনাস দিল রাজশাহী

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ১২:৩৮ পিএম

সুপার ওভারে অবিশ্বাস্য জয়ের পর সবাইকে বোনাস দিল রাজশাহী

সংগৃহীত

Advertisement

সিলেটে বিপিএলের ইতিহাসে প্রথম টাই ম্যাচ ও সুপার ওভারে নিষ্পত্তির সাক্ষী হলো দর্শকরা। রাজশাহী ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্সের ম্যাচটি নির্ধারিত ২০ ওভারে টাই হয়। দুই দলই করে ১৫৯ রান। শেষ বলে এক রান নিতে পারেননি রংপুরের মাহমুদউল্লাহ। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে জয় পায় রাজশাহী।

সুপার ওভারে রাজশাহীর রিপন মন্ডল দুর্দান্ত বোলিং করেন। তিনি মাত্র ছয় রান দেন। মোস্তাফিজুর রহমানের করা প্রথম তিন বলে রাজশাহীর তানজিদ হাসান চার, দুই ও চার মেরে ১০ রান তুলে ম্যাচ জিতিয়ে দেন। রিপন মন্ডল হন ম্যাচসেরা। মূল ম্যাচে তিনি ৪৩ রান দিয়ে নেন দুই উইকেট।

এর আগে ব্যাট হাতে রাজশাহী নির্ধারিত ওভারে আট উইকেটে ১৫৯ রান করে। সাহিবজাদা ফারহান করেন ৬৫ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ৪১ রান। রংপুরের ফাহিম আশরাফ নেন তিন উইকেট। জবাবে রংপুরও ছয় উইকেটে থামে ১৫৯ রানে। দাভিদ মালান ৬৩ রান করে অপরাজিত থাকেন। তাওহিদ হৃদয় করেন ৫৩ রান। রাজশাহীর হয়ে এসএম মেহরব হাসানও নেন দুই উইকেট।

এই জয়ের পর রাজশাহী ওয়ারিয়র্সের টিম ম্যানেজমেন্ট বোনাস ঘোষণা করেছে। এক বিবৃতিতে জানানো হয়, গতকালের ম্যাচে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে খেলোয়াড়, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফসহ দলের প্রত্যেক সদস্য পাবেন ১৫ হাজার টাকা করে বোনাস।

এছাড়া ম্যাচসেরা রিপন মন্ডল পাবেন বিশেষ বোনাস ১ লাখ টাকা। এসএম মেহরব হাসান ও সাহিবজাদা ফারহান পাবেন ৫০ হাজার টাকা করে বোনাস।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম