Logo
Logo
×

Advertisement

খেলা

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ সেরা হয়ে যা বললেন মাহমুদউল্লাহ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১০:০৭ এএম

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ সেরা হয়ে যা বললেন মাহমুদউল্লাহ

ম্যাচসেরার পুরস্কার হাতে মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: সংগৃহীত

Advertisement

ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট টেবিলের উপরে উঠে এসেছে রংপুর রাইডার্স। তবে ম্যাচটি তাদের জন্য মোটেও সহজ ছিল না। ইনিংসের শুরুতেই বিপদে পড়ে দলটি।  প্রথম ৬ ওভারের মধ্যেই মাত্র ৩১ রান তুলতে গিয়ে সাজঘরে ফিরতে হয় রংপুরের তিন ব্যাটারকে।

এমন চাপের মুহূর্তে দলের দায়িত্ব কাঁধে তুলে নেন মাহমুদউল্লাহ রিয়াদ।  অভিজ্ঞ এই ব্যাটার ঢাকার বিপক্ষে খেলেন দায়িত্বশীল ইনিংস।  ৪১ বলে ৫১ রান করে দলকে জয়ের পথে রাখেন তিনি।  এই পারফরম্যান্সের জন্য টানা দ্বিতীয় ম্যাচেও ম্যাচসেরার পুরস্কার জেতেন মাহমুদউল্লাহ।

ম্যাচ শেষে টানা দুই ম্যাচে সেরা খেলোয়াড় হওয়ার অনুভূতি জানাতে গিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আলহামদুলিল্লাহ! প্রথমত সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ আমাকে এমন ইনিংস খেলার শক্তি দেওয়ার জন্য। তবে দিন শেষে আমার মনে হয়, এটি আরও একবার প্রমাণ হলো যে ক্রিকেট আনপ্রেডিক্টেবল। ’ 

এর আগের ম্যাচেও ম্যাচসেরা হয়েছিলেন তিনি।  নিজের ব্যাটিং ফর্ম নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘সম্ভবত হ্যাঁ! এর আগে কয়েকবার এমন ব্যাটিং করেছি।  তবে আলহামদুলিল্লাহ।  ব্যাটিংয়ে ভালো একটা মোমেন্টাম পাচ্ছি। আশা করি, সামনের দিনগুলোতেও এমন খেলতে পারব ইনশাআল্লাহ। ’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সেই বির্তকে মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ

সেই বির্তকে মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ

বিপিএল হচ্ছে না, জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী

বিপিএল হচ্ছে না, জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী

এ বছর বিপিএল হবে কিনা, জানালেন তামিম

এ বছর বিপিএল হবে কিনা, জানালেন তামিম

যুব দলের কোচিং প্যানেলে তিন তারকা

যুব দলের কোচিং প্যানেলে তিন তারকা

ফিক্সিংকাণ্ডে অভিযুক্ত ৫ জনের নাম জানাল বিসিবি

ফিক্সিংকাণ্ডে অভিযুক্ত ৫ জনের নাম জানাল বিসিবি

আজই সাকিব-রিয়াদের রেকর্ড ভেঙে দিতে পারেন লিটন

আজই সাকিব-রিয়াদের রেকর্ড ভেঙে দিতে পারেন লিটন

আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফেরার আশা লিটনের

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফেরার আশা লিটনের

সুখবর পেলেন ঋতুপর্ণারা

সুখবর পেলেন ঋতুপর্ণারা

দলকে হতাশ করেছিলেন রোনালদো: এরিক টেন হাগ

দলকে হতাশ করেছিলেন রোনালদো: এরিক টেন হাগ

সেই বির্তকে মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ

সেই বির্তকে মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম