|
ফলো করুন |
|
|---|---|
ভারতের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে সংবর্ধনা দিল বডোদরা ক্রিকেট অ্যাসোসিয়েশন।।
রোববার গুজরাটের বডোদরায় ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়নাডে শুরু হয়। এদিন দুই ইনিংসের মাঝ পথে ভারতের সাবেক দুই অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মাকে সংবর্ধনা দেয় বডোদরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ।
নিউজিল্যান্ডের ইনিংস শেষ হওয়ার পর মাঠের এক ধারে আয়োজন করা হয় ছোট্ট অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে সংবর্ধিত হলেন ভারতীয় দলের দুই সাবেক অধিনায়ক।
মঞ্চের উপর ক্রিকেট ব্যাটের মতো দেখতে একটি বিরাট বাক্স রাখা হয়। তাতে ছিল দুই পাল্লার দরজা। বাঁ দিকের পাল্লায় ছিল কোহলির ছবি। ডান দিকের পাল্লায় রোহিতের ছবি। ব্যাটের দরজা খুলতে দেখা যায় দুই ক্রিকেটার দাঁড়িয়ে রয়েছেন তার ভিতরে। বডোদরা ক্রিকেট
অ্যাসোসিয়েশনের সভাপতি তাদের বাইরে নিয়ে আসেন। দুই জনের হাতে তুলে দেওয়া হয় পুষ্পস্তবক। তার পর দুই জনে নিজেদের ছবির পাশে সই করেন। ভারতীয় ক্রিকেটে বিশেষ অবদানের জন্য এ দিন সংবর্ধনা জানানো হয় কোহলি এবং রোহিতকে।
বডোদরার নতুন কোটাম্বি স্টেডিয়ামে এই প্রথম পুরুষদের আন্তর্জাতিক ম্যাচ হল। সেই উপলক্ষ্যেই এ দিন সংবর্ধনা দেওয়া হয় কোহলি এবং রোহিতকে। দুই জনেই টেস্ট এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। দেশের হয়ে এখন শুধু এক দিনের ম্যাচ খেলেন।
