Logo
Logo
×

Advertisement

খেলা

মোস্তাফিজের বিষয়ে কেন কথা ‘বলেননি’, জানালেন কোয়াব সভাপতি মিঠুন

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৩:৩৭ পিএম

মোস্তাফিজের বিষয়ে কেন কথা ‘বলেননি’, জানালেন কোয়াব সভাপতি মিঠুন

কোয়াবের সংবাদ সম্মেলনে হাজির ক্রিকেটাররা/সংগৃহীত

Advertisement

চলতি বছরের শুরু থেকেই আলোচনায় আছে বাংলাদেশের ক্রিকেট। মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া থেকে শুরু, এরপর বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি, পরিশেষে বিপিএল বয়কট… প্রতিদিনই কিছু না কিছু একটা ঘটছেই। সবশেষ ঘটনার মূলে আছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ– কোয়াব।

তবে ক্রিকেটারদের এই ইস্যুতে তারা সরব হতেই একটা প্রশ্ন উঠছে, মোস্তাফিজুর রহমানকে যখন কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিল কোনো কারণ ছাড়াই, তখন কেন তারা কোনো প্রতিবাদলিপি পাঠাননি? এর জবাবটা আজ দিয়েছে কোয়াব। সভাপতি মোহাম্মদ মিঠুন শুরুতে যেন এড়িয়েই যেতে চেয়েছিলেন। তিনি বলেন, ‘এটা ওর ব্যক্তিগত ইস্যু। পুরো বিষয়টা সেখান থেকে শুরু হয়নি। আপনি ভুল ভাবছেন।’

তবে এরপরই বিষয়টা নিয়ে বিস্তারিত জানান তিনি। তিনি জানান, শুরুতে ক্রিকেটারদের বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছিল, পরে মোস্তাফিজের অনিচ্ছায় সব কার্যক্রম স্তিমিত করতে হয়েছে। তিনি বলেন, ‘ক্রিকেটারদের অ্যাসোসিয়েশন হিসেবে আমাদের কাজ ছিল ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে জানানো। আমরা তাদের সঙ্গে জুমে মিটিং করেছি শুধু মোস্তাফিজ ইস্যু নিয়ে। এই বিষয়ে আগে খেলোয়াড় কী চায়, তা জানতে হবে, তারপর তারা মুভ করবে। তারা আশ্বাস দিয়েছিল যে খেলোয়াড় যা যা চাবে, তার সবই তারা করবে। এখানে আমরা মোস্তাফিজকে জিজ্ঞেস করেছিলাম। তবে বিষয়টা দিনে দিনে এমন ক্রিটিকাল পর্যায়ে চলে গিয়েছিল যে মোস্তাফিজ বিষয়টা আর বাড়াতে চায়নি।’ 

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের যতটুকু করার ছিল, করেছি। মোস্তাফিজ যদি রাজি থাকত তাহলে আরও করতাম। কিন্তু সে বলেছে দরকার নাই, সে কারণে আমরা আর আগে বাড়াইনি।’ 

তবে বিষয়টি নিয়ে বিসিবিকে কিছু জানায়নি কোয়াব। সে বিষয়ে তিনি বলেন, ‘আমরা সব বিষয়ে বোর্ডকে জানাতে বাধ্য না। কোয়াবের কাজ হচ্ছে, যে কোনো ইস্যুতে ডব্লিউসিএকে রিপোর্ট করা, বিসিবিকে না।’ 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিলেট টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের দাপট

সিলেট টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের দাপট

জাঙ্গুর সেঞ্চুরির পর আলোকস্বল্পতায় থামল খেলা

জাঙ্গুর সেঞ্চুরির পর আলোকস্বল্পতায় থামল খেলা

সিলেটের উইকেটেও একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন

সিলেটের উইকেটেও একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন

শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

তাসকিনের জোড়া আঘাত, শুরুতেই ৩ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ

সিলেট টেস্ট তাসকিনের জোড়া আঘাত, শুরুতেই ৩ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন কারা

সিলেট টেস্ট টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন কারা

আরও পড়ুন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ব্যাটিং বিপর্যয়ে আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

ব্যাটিং বিপর্যয়ে আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

সাফ চ্যাম্পিয়নশিপ শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে রেকর্ডের ছড়াছড়ি

চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে রেকর্ডের ছড়াছড়ি

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম