Logo
Logo
×
   

Advertisement

খেলা

এশিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ চার থেকে বিদায় ইমরানুরের

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৬ পিএম

এশিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ চার থেকে বিদায় ইমরানুরের

ইমরানুর রহমান/ফাইল ছবি

Advertisement

চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত ১২তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে পুরুষদের ৬০ মিটার স্প্রিন্টের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশের ইমরানুর রহমানকে। শুক্রবার প্রথম সেমিফাইনালে তিনি তৃতীয় হন। তার সময় ছিল ৬.৭৫ সেকেন্ড। এই টাইমিং ফাইনালে ওঠার জন্য যথেষ্ট হয়নি তার।

এই সেমিফাইনালে উত্তর কোরিয়ার কুম রিয়ং জো প্রথম হন। তার সময় ছিল ৬.৬৮ সেকেন্ড। চীনের জিনশিয়াং হে দ্বিতীয় হন ৬.৭৪ সেকেন্ডে। নিয়ম অনুযায়ী দ্রুততম সময়ের ভিত্তিতে ফাইনালিস্ট নির্ধারণ করা হয়। ফাইনালে ওঠার শেষ সময় ছিল ৬.৭৪ সেকেন্ড। অল্পের জন্য বাদ পড়েন ইমরানুর।

এর আগে হিট রাউন্ডে ভালো করেছিলেন তিনি। নিজের হিটে দ্বিতীয় হয়ে সেমিফাইনালে ওঠেন। সেখানে তার সময় ছিল ৬.৭৩ সেকেন্ড। ওই হিটে জাপানের ইয়োশিহিদে কিরিউ প্রথম হন। তার সময় ছিল ৬.৬৭ সেকেন্ড। প্রতিটি হিট থেকে সেরা চারজন সেমিফাইনালে ওঠার সুযোগ পান।

এই আসরে বাংলাদেশ থেকে একমাত্র অ্যাথলেট হিসেবে অংশ নেন ইমরানুর রহমান। ২০২৩ সালে কাজাখস্তানে এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ৬০ মিটারে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন তিনি। সেটিই ছিল এই আসরে বাংলাদেশের প্রথম স্বর্ণপদক। ২০২৪ সালে ইরানের তেহরানে তিনি চতুর্থ হন। এবার ফাইনালেই উঠতে পারলেন না।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম