Logo
Logo
×
   

Advertisement

খেলা

ক্রিকেটারদের জরিমানা প্রসঙ্গে যা বললেন রিজওয়ান

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৪:১৩ এএম

ক্রিকেটারদের জরিমানা প্রসঙ্গে যা বললেন রিজওয়ান

Advertisement

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশিত ফল না পাওয়ার পর পাকিস্তানি ক্রিকেটারদের বড় অঙ্কের জরিমানা করা হয়েছে এমন খবর পাকিস্তানি মিডিয়ায় ছড়িয়েছে। তবে উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান নিশ্চিত করেছেন, এটি শুধু গুজব। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে এ নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি।

রিজওয়ান বলেন, ‘অনেকে আমাকে এই বিষয়ে জিজ্ঞেস করেছেন, কিন্তু এখনো অফিসিয়াল কিছু পাওয়া যায়নি। পিসিবি যদি আনুষ্ঠানিকভাবে ৫০ লাখ রূপির জরিমানা ঘোষণা করত, তবেই আমি মন্তব্য করতে পারতাম। যদি কোনো অফিসিয়াল বিবৃতি না থাকে, তাহলে সংবাদমাধ্যম কীভাবে এমন দাবি করতে পারে, এটা সত্যিই প্রশ্নবিদ্ধ।’

বাবর আজম ও সায়েম আইয়ুবকে ওয়ানডে দলে না নেওয়া প্রসঙ্গে রিজওয়ান বলেন, ‘এর উত্তর দিতে নির্বাচক কমিটিই সবচেয়ে ভালো জানে। তাদের মিটিংয়ে কী আলোচনা হয়েছে, তা আমি জানি না।’

পাকিস্তান দল টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা ভুলে নতুন সূচনা করার প্রস্তুতি নিচ্ছে। তারা বাংলাদেশের সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। সিরিজের প্রথম ম্যাচ হবে ১১ মার্চ, দ্বিতীয় ম্যাচ ১২ মার্চ এবং তৃতীয় ম্যাচ ১৫ মার্চ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম