Logo
Logo
×

Advertisement

খেলা

মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত পোস্ট, যা বললেন নাসিম শাহ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০১:১৬ পিএম

মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত পোস্ট, যা বললেন নাসিম শাহ

ফাইল ছবি

Advertisement

পাকিস্তানের ফাস্ট বোলার নাসিম শাহর সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট থেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে নিয়ে একটি বিতর্কিত পোস্ট হওয়ার পর তা নিয়ে বড় ধরনের আলোচনা শুরু হয়েছে। তবে নাসিম পরে জানিয়েছেন, পোস্টটি ইচ্ছাকৃত ছিল না, কারণ তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল।

ঘটনাটি ঘটে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের উদ্বোধনী ম্যাচে। গাদ্দাফি স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসম্যানের ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিয়ম নওয়াজ। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি তাকে স্বাগত জানান এবং ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। দুই দলের খেলোয়াড়দের সঙ্গেও তার পরিচয় করিয়ে দেওয়া হয়।

এরপরই নাসিম শাহর এক্স অ্যাকাউন্ট থেকে পিসিবির একটি পোস্ট কোট রিটুইট করে লেখা হয়, ‘কেন তাকে লর্ডসের রানির মতো সম্মান দেওয়া হচ্ছে?’ পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা শুরু হয়। পরে পোস্টটি মুছে ফেলা হয়।

বিতর্কের মুখে নাসিম শাহ এক বিবৃতিতে লিখেছেন, ‘নাসিমের এই অ্যাকাউন্টটি সম্প্রতি হ্যাক হয়েছিল, তবে এখন সফলভাবে ফিরে পাওয়া গেছে।’ তিনি স্পষ্ট করেন, এটি কোনো ব্যক্তিগত মন্তব্য নয়, বরং নিরাপত্তা লঙ্ঘনের ফল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শক্তিশালী ভূকম্পে কাঁপল এশিয়ার দুই দেশ

শক্তিশালী ভূকম্পে কাঁপল এশিয়ার দুই দেশ

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে দেখাল পাকিস্তান

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে দেখাল পাকিস্তান

হঠাৎ গোলাপি জার্সিতে কেন মাঠে নামল পাকিস্তান

হঠাৎ গোলাপি জার্সিতে কেন মাঠে নামল পাকিস্তান

ওয়ানডেতে পাকিস্তানি হিসেবে দ্রুততম ১৫০ উইকেট শিকার শাহিন আফ্রিদির

ওয়ানডেতে পাকিস্তানি হিসেবে দ্রুততম ১৫০ উইকেট শিকার শাহিন আফ্রিদির

পাকিস্তানি সিরিয়ালের আবু বকরকে নিয়ে দর্শকদের এত কৌতূহল কেন?

পাকিস্তানি সিরিয়ালের আবু বকরকে নিয়ে দর্শকদের এত কৌতূহল কেন?

প্রথমবার বাবা-মা হলেন পাকিস্তানের জনপ্রিয় তারকা দম্পতি

প্রথমবার বাবা-মা হলেন পাকিস্তানের জনপ্রিয় তারকা দম্পতি

আরও পড়ুন

ডোমেস্টিক থ্রি বা ‘ডি-থ্রি’ কী?

ডোমেস্টিক থ্রি বা ‘ডি-থ্রি’ কী?

লিটনের টেস্ট খেলা নিয়ে সুখবর দিলেন কোচ

লিটনের টেস্ট খেলা নিয়ে সুখবর দিলেন কোচ

ব্যালন ডি’অর জিতলে ফুটবলাররা কত টাকা পান?

ব্যালন ডি’অর জিতলে ফুটবলাররা কত টাকা পান?

ব্যালন ডি’অরের অনুষ্ঠান মোবাইলে যেভাবে সরাসরি দেখবেন

ব্যালন ডি’অরের অনুষ্ঠান মোবাইলে যেভাবে সরাসরি দেখবেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম