Logo
Logo
×

Advertisement

খেলা

আইপিএল

রেকর্ড দাম পাওয়া গ্রিনকে বোলিং করতে দিচ্ছে না অস্ট্রেলিয়া, ক্ষুব্ধ কেকেআর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০১:০৭ পিএম

রেকর্ড দাম পাওয়া গ্রিনকে বোলিং করতে দিচ্ছে না অস্ট্রেলিয়া, ক্ষুব্ধ কেকেআর

ক্যামেরন গ্রিন/ফাইল ছবি

Advertisement

আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হিসেবে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়া অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন প্রথম ম্যাচেই বোলিং করতে পারেননি। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়াকে সরাসরি খোঁচা দিলেন কেকেআর অধিনায়ক আজিঙ্কা রাহানে।

গত ডিসেম্বরের নিলামে ২৫ কোটি ২০ লাখ রুপিতে গ্রিনকে কিনেছিল তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা। রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা ২২০ রান করে। গ্রিন তিন নম্বরে নেমে ১০ বলে ১৮ রান করে আউট হন।

কিন্তু মুম্বাই এই লক্ষ্য পাঁচ বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলে। চোটের কারণে এই ম্যাচে গ্রিনকে বোলিংও করাতে পারেনি কলকাতা। ম্যাচের পর গ্রিনকে বোলিংয়ে না দেওয়ার কারণ জানতে চাইলে রাহানে সরাসরি বলেছেন, 'এই প্রশ্নটা পারলে ক্রিকেট অস্ট্রেলিয়াকে গিয়ে করুন!’

সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, গ্রিনের পিঠের নিচের অংশে চোট রয়েছে, তাই ‘সীমিত সময়ের জন্য’ তাকে বোলিং থেকে বিরত রাখতে হচ্ছে। এক মুখপাত্র বলেছেন, ‘ক্যামেরন প্রায় ১০ থেকে ১২ দিনের মধ্যে বোলিংয়ে ফেরার লক্ষ্যে ভারতে তার বোলিং লোড ধীরে ধীরে বাড়াচ্ছেন। কেকেআরকে এই তথ্য জানানো হয়েছে এবং তারা সম্পূর্ণ অবগত।’

২৬ বছর বয়সী গ্রিন ২০২৪ সালে পিঠের অস্ত্রোপচারের পর থেকে সতর্কভাবে পরিচালিত হচ্ছেন। ফেব্রুয়ারির টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি মাত্র সাতটি বল করেছিলেন। পরে সংবাদ সম্মেলনে রাহানে বলেছেন, ‘চ্যালেঞ্জিং পরিস্থিতি, কারণ আমাদের বোলাররা আহত। তবে এটি অন্য খেলোয়াড়দের জন্যও নিজেকে চেনানোর ভালো সুযোগ।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আমির কি আইপিএলে খেলতে চলেছেন? মুখ খুললেন পাক তারকা

আমির কি আইপিএলে খেলতে চলেছেন? মুখ খুললেন পাক তারকা

যে রাতে ক্রিকেটের সুপারহিরো হয়ে উঠেছিলেন ম্যাক্সওয়েল

যে রাতে ক্রিকেটের সুপারহিরো হয়ে উঠেছিলেন ম্যাক্সওয়েল

যে আফসোস নিয়ে ক্রিকেটকে বিদায় বললেন ম্যাক্সওয়েল

যে আফসোস নিয়ে ক্রিকেটকে বিদায় বললেন ম্যাক্সওয়েল

আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্য

আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্য

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের তীব্র সমালোচনা করলেন ওয়ার্নার

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের তীব্র সমালোচনা করলেন ওয়ার্নার

সিরিজ হারের পর যা বললেন অজি অধিনায়ক কামিন্স

সিরিজ হারের পর যা বললেন অজি অধিনায়ক কামিন্স

আরও পড়ুন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ব্যাটিং বিপর্যয়ে আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

ব্যাটিং বিপর্যয়ে আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

সাফ চ্যাম্পিয়নশিপ শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে রেকর্ডের ছড়াছড়ি

চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে রেকর্ডের ছড়াছড়ি

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম