Logo
Logo
×
   

Advertisement

খেলা

ফ্রান্সের প্রধান কোচ হচ্ছেন বিশ্বকাপজয়ী জিদান

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পিএম

ফ্রান্সের প্রধান কোচ হচ্ছেন বিশ্বকাপজয়ী জিদান

Advertisement

দীর্ঘদিন বিরতির পর জিনেদিন জিদান ডাগআউটে ফেরার প্রস্তুতি নিতে শুরু করেছেন। ফরাসি ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনার পর তিনি জাতীয় দলের পরবর্তী প্রধান কোচ হওয়ার সিদ্ধান্ত নেন।

বর্তমান কোচ দিদিয়ের দেশম কয়েক সপ্তাহ আগে ঘোষণা করেছেন, বিশ্বকাপের পর তিনি দল ছাড়বেন। ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী জিদান ইতোমধ্যেই মৌখিকভাবে এই দায়িত্ব গ্রহণে রাজি হয়েছেন। ২০২১ সালের জুনে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে জিদান ফুটবল থেকে দূরে ছিলেন।

কয়েক সপ্তাহ আগে জিদানের কাছে ইউরোপের একটি বড় ক্লাব থেকে কোচ হিসেবে যোগদানের প্রস্তাব আসে। তবে তিনি সরাসরি না জানিয়ে, ক্লাবটিকে অন্য কাউকে খুঁজতে দেন। বর্তমানে তার ভবিষ্যৎ নির্ধারিত হয়েছে এবং ফরাসি ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনায় সম্ভাব্য চুক্তি প্রায় সম্পন্ন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম