Logo
Logo
×
   

খেলা

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে মিরপুরে জাইমা রহমান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পিএম

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে মিরপুরে জাইমা রহমান

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে ওয়ানডে সিরিজ শুরু হয়েছে। এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।

শুক্রবার সকাল ১১টায় খেলা শুরু হয়। প্রায় এক ঘণ্টা পর তিনি মাঠে পৌঁছান। এর আগে গত মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেও তাকে গ্যালারিতে দেখা গিয়েছিল।

সেবার তিনি প্রেসিডেন্ট বক্সে বসে খেলা উপভোগ করেছিলেন। এবার তিনি প্রেস বক্সের বিপরীত দিকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের কর্পোরেট বক্সে আসন নিয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম