Logo
Logo
×
   

খেলা

বার্সাকে বঞ্চিত করা আতলেতিকো নিজেই বঞ্চিত এবার, শেষ হাসি সোসিয়েদাদের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১০:০০ এএম

বার্সাকে বঞ্চিত করা আতলেতিকো নিজেই বঞ্চিত এবার, শেষ হাসি সোসিয়েদাদের

সংগৃহীত

চলতি মৌসুমে বার্সেলোনাকে দুবার বিষাদে ডুবিয়েছে আতলেতিকো মাদ্রিদ। নানা নাটক শেষে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে জিতেছিল দলটা। তার আগে কোপা দেল রের সেমিফাইনালেও একই গল্প লিখেছিল কোচ দিয়েগো সিমিওনের দল। 

তবে বার্সাকে বঞ্চিত করা আতলেতিকো কোপার ফাইনালে নিজেরাও বঞ্চিত হলো। তাদের হারিয়ে শেষ হাসি হেসেছে রিয়াল সোসিয়েদাদ। ২-২ ড্রয়ের পর পেনাল্টি শ্যুটআউটে ৪-৩ ব্যবধানের জয় নিয়ে চতুর্থবারের মতো কোপা দেল রে জিতেছে বাস্ক এই দল।

ম্যাচের শুরুটা ছিল একেবারে বিদ্যুৎগতির। মাত্র ১৪ সেকেন্ডে হেডে গোল করেন আন্দের বারেনাচেয়া। কোপা দেল রে ফাইনালের ইতিহাসে এটিই সবচেয়ে দ্রুত গোল। তবে আদেমোলা লুকমানের গোলে সমতায় ফেরে আতলেতিকো।

বিরতির আগে পেনাল্টি থেকে মিকেল ওইয়ারজাবাল রিয়াল সোসিয়েদাদকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে জুলিয়ান আলভারেজের দারুণ শটে সমতা ফেরায় আতলেতিকো। এরপর অতিরিক্ত সময় শেষেও ফল না বদলালে গড়ায় পেনাল্টিতে।

রিয়াল সোসিয়েদাদের গোলরক্ষক উনাই মারেরো পেনাল্টিতে আতলেতিকোর দুটি শট ঠেকান। দুই মূল ফরোয়ার্ড আলেক্সান্ডার শোরলথ ও হুলিয়ান আলভারেজ পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হন। 

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালিস্ট আতলেতিকো এই কোপা দেল রে দশবার জিতেছে। কিন্তু শেষ জয়টা ছিল ২০১৩ সালে। 

উল্লেখ্য, গত ডিসেম্বরে আমেরিকান কোচ পেলেগ্রিনো মাতারাজ্জো দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত রিয়াল সোসিয়েদাদের মৌসুম ছিল হতাশাজনক। তার আগমনে দলটি ঘুরে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত শিরোপা ঘরে তোলে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম