Logo
Logo
×
   

Advertisement

খেলা

‘এই পারফরম্যান্সে দলে জায়গা পাওয়ার যোগ্য নই’

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পিএম

‘এই পারফরম্যান্সে দলে জায়গা পাওয়ার যোগ্য নই’

Advertisement

পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেছেন, বর্তমানে আমার যে পারফরম্যান্স তাতে টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়ার যোগ্য আমি নই।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে ৭ ম্যাচে রিজওয়ানের সংগ্রহ মাত্র ১০৭ রান। ওপেনার হিসেবে দলের প্রত্যাশা অনুযায়ী রান করতে পারছেন না।

গতকাল রিজওয়ানকে এক সাংবাদিক জিজ্ঞেস করেন, ‘পাকিস্তানের টি-টোয়েন্টি দলেল অধিনায়ক সালমান আলী আগা বলেছেন আগামী বছরের বিশ্বকাপের জন্য তিনি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিরতি নেবেন অথবা প্রয়োজন হলে পুরোপুরি ছেড়ে দেবেন। আপনিও কি মনে করেন যে টি-টোয়েন্টি ক্রিকেট অনেক দূরে এগিয়ে গেছে এবং এখন তরুণদের সুযোগ দেওয়া উচিত?’

এমন প্রশ্নের জবাবে রিজওয়ান বলছেন, ‘বিগ ব্যাশে খেলার সময় যখন দল নির্বাচন করা হচ্ছিল, আমি পরিষ্কারভাবে বলেছিলাম পারফরম্যান্সের ভিত্তিতে আমি পাকিস্তান দলে জায়গা পাওয়ার যোগ্য নই। কিন্তু আমি সেই একই ব্যক্তি, যাকে আপনারা বলেছিলেন যে সে ছক্কা মারতে পারে না।’

৩৩ বছর বয়সী রিজওয়ান আরও বলেন, ‘আমরা মানুষ, আমি আপনাদের বলেছি আমার পারফরম্যান্স ভালো নয়, আমি ভুল করেছি। কিন্তু তার মানে এই নয় যে আমি মনোবল হারিয়ে ফেলব এবং আপনাদের সামনে অলস বসে থাকব।’

পাকিস্তানের হয়ে ১০৬টি টি–টোয়েন্টি ম্যাচ খেলা রিজওয়ান বলেন, ‘যদি আমার মধ্যে সামর্থ্য থাকে, তবে আমি সুযোগ পাব। আর যদি সামর্থ্য না থাকে, তবে আগেও আমি আমার পাকিস্তান দলের অধিনায়কদের বলেছি আমার পরিবর্তে অন্য কাউকে নিতে।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম