Logo
Logo
×
   

Advertisement

খেলা

৬ বলে ৬ উইকেট শিকারে বিশ্বরেকর্ড

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পিএম

৬ বলে ৬ উইকেট শিকারে বিশ্বরেকর্ড

Advertisement

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হলো। ইংলিশ পেসার মাইলস ডেভিস টানা ৬ বলে ৬টি উইকেট তুলে নিয়েছেন। দক্ষিণ স্ট্যাফোর্ডশায়ার কাউন্টি লিগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে পেনক্রিজ ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নেমে তিনি এই বিরল কীর্তি গড়েন।

ম্যাচে আগে ব্যাট করে পেনক্রিজ ৪৫.৩ ওভারে ১৬৮ রান করে। জবাবে প্যালসাল ক্রিকেট ক্লাবের ইনিংস শুরু থেকেই চাপে পড়ে যায় এবং ১২.৫ ওভারে মাত্র ৫২ রানে অলআউট হয়ে যায়।

ডেভিস বল হাতে ছিলেন দুর্দান্ত ফর্মে। তিনি মোট ১৬ রান দিয়ে ৭ উইকেট নেন, যার মধ্যে রয়েছে টানা ছয় বলে ছয়টি উইকেট—যা এক নতুন রেকর্ড। টানা দুটি হ্যাটট্রিক করে ইতিহাসের পাতাতেও নাম লেখালেন তিনি।

তার স্পেল চলাকালীন প্যালসালের স্কোর ৮ ওভারে ২ উইকেটে ৪৯ ছিল। এরপর নবম ওভারে বোলিংয়ে এসে তিনি একের পর এক ব্যাটারকে ফিরিয়ে দেন। নিজের ষষ্ঠ ওভারে প্রথম বলেই উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন, এরপর টানা আরও তিন বলে প্যালসালের অধিনায়কসহ তিন ব্যাটারকে বোল্ড করে দেন।

ম্যাচ শেষে ডেভিস নিজের এই অর্জনকে অবিশ্বাস্য বলে উল্লেখ করেন এবং জানান, একের পর এক উইকেট পেয়ে তিনি নিজেও বিস্মিত হয়ে গিয়েছিলেন।

এমন সাফল্যে উচ্ছ্বসিত ডেভিসের ভাষ্য, ‘ব্যাপারটা আমার এখনও অবাস্তব মনে হচ্ছে। এই অসাধারণ সাফল্যে সত্যি বলতে কী বলব বুঝতেই পারছি না। চতুর্থ উইকেটটা পাওয়ার পর বেশ অবাক হয়েছিলাম। তারপর তো আরও দুটো উইকেট পেয়ে গেলাম!’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম