Logo
Logo
×
   

খেলা

আর্সেনাল-আতলেতিকো আজ খোলস ছেড়ে বেরিয়ে আসবে তো?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৮:০৭ এএম

আর্সেনাল-আতলেতিকো আজ খোলস ছেড়ে বেরিয়ে আসবে তো?

ফাইল ছবি

‘বাঁচতে হলে জিততে হবে’ অভিন্ন এই মন্ত্র জঁপে আজ এমিরেটসে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে আর্সেনাল ও আতলেতিকো মাদ্রিদ। গত সপ্তাহে মাদ্রিদে পেনাল্টিময় প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ায় ফিরতি ম্যাচে দুদলের সামনেই জয়ের কোনো বিকল্প নেই। 

কখনো চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারা দুর্ভাগা দুই দল প্রথমবার ইউরোপসেরা হওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ রক্ষণের খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারে। ফাইনালে উঠতে আর্সেনালের ভরসা চোট কাটিয়ে ফেরা ইংলিশ ফরোয়ার্ড বুকায়ো সাকা। 

আতলেতিকোর তুরুপের তাস হতে পারেন হুলিয়ান আলভারেজ। ম্যানসিটিতে খেলার সময় বহুবার গানারদের স্বপ্ন ভেঙেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। 

প্রথম লেগে দুটি গোলই হয়েছে পেনাল্টি থেকে। রেফারির বিতর্কিত সিদ্ধান্তে দ্বিতীয় পেনাল্টি না পাওয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। 

আজ নিজেদের ডেরায় গোলের জন্য আর পেনাল্টির ভরসায় থাকতে চান না তিনি। শুরু থেকেই দলকে আক্রমণাত্মক ফুটবল খেলার নির্দেশনা দিয়েছেন আর্তেতা। গানারদের অলআউট ফুটবলের কেন্দ্রে থাকবেন সাকা ও ইয়োকেরেশ। 

অন্যদিকে আতলেতিকোর রণকৌশলে আলভারেজের পাশে ‘ফলস নাইন’ হিসাবে থাকবেন অভিজ্ঞ আঁতোয়া গ্রিজমান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম