Logo
Logo
×

Advertisement

খেলা

ভারতীয় তারকার সিগারেট টানার ভিডিও ভাইরাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১০:৪৩ পিএম

ভারতীয় তারকার সিগারেট টানার ভিডিও ভাইরাল

Advertisement

ড্রেসিংরুমে ভারতীয় তারকা রিয়ান পরাগের ই-সিগারেটের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আলোচনায় যুজবেন্দ্র চাহাল। চাহাল ঘটনাটি ঘটিয়েছেন বিমানে। তিনিও রিয়ান পরাগের মতো একই কাণ্ড ঘটিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি আর্শদীপ সিংয়ের ভ্লগ থেকে স্ক্রিনশট হিসেবে নেওয়া হয়েছে। পাঞ্জাব কিংসের সঙ্গে আহমেদাবাদ থেকে হায়দরাবাদ যাওয়ার সময় চাহাল ই-সিগারেট টানতে দেখা গেছে। আর্শদীপ তখন সূর্যাংশ শেডগের সঙ্গে কথা বলছেন আর সতীর্থ শশাঙ্ক সিংয়ের পাশে বসে ই-সিগারেট টানছেন চাহাল।

আর্শদীপের ভ্লগটির মূল অংশ আরও ছোট করা হয়েছে বলে জানা গেছে। যাতে চাহালের ই-সিগারেটের ঘটনা আড়াল করা যায়। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুতই তার এই ঘটনা ভাইরাল হয়ে যায়। যদিও চাহাল বা পাঞ্জাব এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

এর আগে রাজস্থান রয়্যালস অধিনায়ক রিয়ান পরাগকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছিল। একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছিলেন তিনি। ২৮ এপ্রিল নিউ চণ্ডীগড়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে ড্রেসিংরুমে ই-সিগারেট টানছিলেন পরাগ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ব্যাটিং বিপর্যয়ে আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

ব্যাটিং বিপর্যয়ে আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

সাফ চ্যাম্পিয়নশিপ শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে রেকর্ডের ছড়াছড়ি

চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে রেকর্ডের ছড়াছড়ি

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম