Logo
Logo
×
   

Advertisement

খেলা

১৭ মাস পর টেস্ট খেলতে নামলেন তাসকিন

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১০:১০ এএম

১৭ মাস পর টেস্ট খেলতে নামলেন তাসকিন

ফাইল ছবি

Advertisement

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচে টসে হেরেছে স্বাগতিকরা। পাকিস্তান বাংলাদেশকে পাঠিয়েছে ব্যাটিংয়ে।

এই ম্যাচে বাংলাদেশ খেলছে সবুজ উইকেটে। পিচে ঘাসের উপস্থিতি বেশ কিছুদিন ধরেই ছিল। সেসব ছাঁটা হয়নি শেষমেশ। যার ফলে গ্রিনটপ উইকেটে খেলা হবে এবার।

সবুজ উইকেট পেসারদের প্রতি বাড়তি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। যে কারণে বাংলাদেশও এই ম্যাচে নেমেছে ৩ পেসার নিয়ে। তাসকিন আহমেদের সঙ্গে আছেন নাহিদ রানা ও এবাদত হোসেন। 

তাসকিন এই ম্যাচ দিয়ে ১৭ মাসের বিরতি কাটালেন। অন্য ফরম্যাটে খেললেও চোট সমস্যার কারণে টেস্টের দীর্ঘতর এই ফরম্যাটে খেলা হচ্ছিল না তার। অবশেষে ২০২৪ সালের ডিসেম্বরের পর এই প্রথম টেস্ট খেলতে নামছেন তিনি।

এছাড়া দলে আর খুব বেশি পরিবর্তন নেই। বাংলাদেশ তাদের নিয়মিত টেস্ট একাদশ নিয়েই মাঠে নেমেছে পাকিস্তানের বিপক্ষে।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, এবাদত হোসেন।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম