Logo
Logo
×
   

Advertisement

খেলা

দুই দিনের সফরে ঢাকায় আসলেন পিসিবি চেয়ারম্যান

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৫:২৪ পিএম

দুই দিনের সফরে ঢাকায় আসলেন পিসিবি চেয়ারম্যান

ঢাকায় এসেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি

Advertisement

বাংলাদেশ ও পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর দিনেই ঢাকায় এসেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। শুক্রবার (৮ মে) ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সাইম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি আবু নাঈমসহ আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর পাকিস্তানের কোনো মন্ত্রীর এটিই প্রথম বাংলাদেশ সফর। মহসিন নাকভির সঙ্গে ১২ সদস্যের একটি প্রতিনিধি দলও এসেছে।

সফরের শুরুতেই তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে অংশ নেন। সেখানে দুই দেশের মধ্যে মাদক পাচার ও সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া সফরকালে বিসিবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ক্রিকেটীয় সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বিষয়েও আলোচনা করবেন নাকভি। নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন এবং বয়সভিত্তিক ক্রিকেট উন্নয়নে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেতে পারে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম