Logo
Logo
×

Advertisement

খেলা

আইপিএলে ছক্কার নতুন রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৯:৫১ এএম

আইপিএলে ছক্কার নতুন রেকর্ড

ফাইল ছবি

Advertisement

ইতিহাসের পাতায় জায়গা করে নিল ২০২৬ মৌসুমটি। এবারের মৌসুমে যে নজির তৈরি হলো তা এর আগে কোনো আসরেই তা হয়নি। 

চেন্নাই সুপার কিংসের ব্যাটার উর্ভিল প্যাটেলের একটি ছক্কার পরেই গড়া হয়ে গেলো এ নতুন ইতিহাস। সবচেয়ে কম ম্যাচে আইপিএলে এক হাজারটি ছক্কা দেখা গেল। 

উর্ভিলের ছক্কার পরই ভেঙে যায় দ্রুততম ১০০০ ছক্কার রেকর্ড/ফাইল ছবি

চেন্নাই বনাম লখনউ ম্যাচটি ছিল চলতি আইপিএলের ৫৩তম ম্যাচ। সেই ম্যাচেই ১০০০তম ছক্কাটি দেখা গেল উর্ভিল প্যাটেলের ব্যাট থেকে। এই প্রথম এত কম ম্যাচে ১০০০টি ছয় হলো। 

এর আগের দ্রুততম ১০০০ ছক্কার রেকর্ড ছিল ৫৭ ম্যাচে। সেটি ছিল ২০২৪ সালের মৌসুমে। এবারের আইপিএল তাকেও ছাপিয়ে গেল।

এদিন লখনউয়ের স্পিনার দিগ্বেশ রাঠিকে একটি ওভারে তিনটি ছক্কা এবং একটি চার মারেন উর্ভিল প্যাটেল। এর মধ্যে তৃতীয় ছক্কাটি মারেন ডিপ মিড উইকেটে। ৯৮ মিটার দূরে গিয়ে পড়ে সেই ছক্কা। সেই ছক্কার পরেই নতুন ইতিহাস তৈরি হলো। উর্ভিল ১৩ বলে ফিফটি করেছেন এই ম্যাচে, শেষমেশ তিনি ২৩ বলে ৬৪ রানের ইনিংস খেলে থেমেছেন।

পুরো ম্যাচে ২৭টি ছয় দেখা গেছে। এর মধ্যে লখনউয়ের জশ ইংলিস ছয়টি ও উর্ভিল আটটি ছয় মেরেছেন।

এর আগে বৈভব সূর্যবংশীকেও দেখা গেছে ছক্কার রেকর্ড গড়তে। চলতি আইপিএলে এখন পর্যন্ত ৪০টি ছক্কা মেরেছে এ ব্যাটার। ১১ ম্যাচে এ কৃতিত্ব অর্জন করেছেন তিনি। 

এরপর ৩৬টি ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন হায়দরাবাদের অভিষেক শর্মা। ৩৩টি ছক্কা মেরেছেন মুম্বাইয়ের রায়ান রিকেলটন। বেঙ্গালুরুর রজত পাতিদার ৩০টি ছক্কা মেরেছেন। পাঞ্জাবের কুপার কনোলির রয়েছে ২৬টি ছক্কা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তিন বছর পর আইপিএলের নিলাম হবে ভারতে

তিন বছর পর আইপিএলের নিলাম হবে ভারতে

বিগ ব্যাশে বেসরকারি বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে আগ্রহী আইপিএল মালিকরা

বিগ ব্যাশে বেসরকারি বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে আগ্রহী আইপিএল মালিকরা

ধোনির ২৫ শতাংশ মালিকানা চাওয়ার প্রস্তাব মানেনি চেন্নাই

ধোনির ২৫ শতাংশ মালিকানা চাওয়ার প্রস্তাব মানেনি চেন্নাই

প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ব্রেট লি

প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ব্রেট লি

আইপিএল খেলার লোভে বিপাকে আমির

আইপিএল খেলার লোভে বিপাকে আমির

হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই

হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই

আরও পড়ুন

কোচের সঙ্গে দ্বন্দ্বে পর্তুগাল ক্যাম্প ছেড়ে গেলেন রোনালদো

কোচের সঙ্গে দ্বন্দ্বে পর্তুগাল ক্যাম্প ছেড়ে গেলেন রোনালদো

বাংলাদেশকে লজ্জার বিশ্বরেকর্ড থেকে মুক্তি দিলেন গিল

বাংলাদেশকে লজ্জার বিশ্বরেকর্ড থেকে মুক্তি দিলেন গিল

রেকর্ড রান করে আবারও হারল উইন্ডিজ

রেকর্ড রান করে আবারও হারল উইন্ডিজ

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ওয়ানডে ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ওয়ানডে ক্রিকেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম